‘আগামী বিশ্বের ভবিষ্যৎ গড়া হবে বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে’

সময়ের আলো ডেস্ক

জাতীয়

আগামী বিশ্বের ভবিষ্যৎ বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে গড়া হবে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে

2026-09-25T05:52:50+00:00
2026-09-25T06:02:31+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রী
‘আগামী বিশ্বের ভবিষ্যৎ গড়া হবে বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫২ এএম  আপডেট: ২৫.০৯.২০২৬ ৬:০২ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
আগামী বিশ্বের ভবিষ্যৎ বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে গড়া হবে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে এমনটাই জানান তিনি।

তিনি বলেন, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স,বায়ো-টেকনোলোজি এবং বিজ্ঞানের এক নতুন যুগে প্রবেশ করছি। প্রযুক্তি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, তবে এর সুযোগ এখনো সবার জন্য সমান নয়। বাংলাদেশের বিপুলসংখ্যক তরুণ জনগোষ্ঠী এবং ক্রমবর্ধমান ডিজিটাল সক্ষমতা আমাদের সামনে নতুন সম্ভাবনা তৈরি করেছে।  এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে উন্নত প্রযুক্তি, জ্ঞান ও গবেষণার সুযোগ  সবার নাগালের মধ্যে আনতে হবে।

আমরা চাই না, আজকের ডিজিটাল বিভাজন  আগামী দিনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের  বিভাজনে পরিণত হোক।  বাংলাদেশ উদ্ভাবন ও মেধাস্বত্বকে সম্মান করে।  একই সঙ্গে উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রযুক্তি হস্তান্তর,  দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিতে  সাশ্রয়ী প্রবেশাধিকার নিশ্চিত করা জরুরি।

বিজ্ঞানের এই অগ্রযাত্রায় কোনো দেশ যেন পিছিয়ে না থাকে।  সবার জন্য ন্যায্য ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে  বাংলাদেশ একসঙ্গে কাজ করতে প্রস্তুত। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সোশ্যাল মিডিয়ার বিকাশ এবং দ্রুত সম্প্রসারণের সুফল যাতে দেশে দেশে ইতিবাচকভাবে কাজে লাগানো যায়  এ ব্যাপারে জাতিসংঘের একটি কার্যকর নীতিমালা গ্রহণ  এখন সময়ের দাবি।

সময়ের আলো/আতা
  বিষয়:   জাতিসংঘ  অধিবেশন  বক্তব্য  প্রধানমন্ত্রী তারেক রহমান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: