বায়তুল মোকাররম প্রাঙ্গণে চলছে মাসব্যাপী ইসলামি বইমেলা

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

পবিত্র সিরাতুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে চলছে মাসব্যাপী ইসলামি বইমেলা। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত

2026-09-25T07:53:25+00:00
2026-09-25T07:53:25+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ইসলাম
বায়তুল মোকাররম প্রাঙ্গণে চলছে মাসব্যাপী ইসলামি বইমেলা
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৩ এএম 
বায়তুল মোকাররম প্রাঙ্গণে চলছে মাসব্যাপী ইসলামি বইমেলা। ছবি : সময়ের আলো
পবিত্র সিরাতুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে চলছে মাসব্যাপী ইসলামি বইমেলা। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলা ইতিমধ্যে পাঠক ও বইপ্রেমীদের পদচারণে জমে উঠেছে। প্রতিদিন বিকালের পর মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের উপস্থিতি বাড়ছে।

মেলা পরিচালনা কমিটির তথ্যমতে, এবারের মেলায় মোট ২০৬টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এতে দেশি-বিদেশি মিলিয়ে ১৯৩টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বাংলাদেশ ছাড়াও মিসর, লেবানন, পাকিস্তান ও ভারত থেকে সাতটি আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। মেলায় পবিত্র কুরআন, হাদিস, সিরাত, ইসলামি সাহিত্য, ইতিহাস, গবেষণা, সংস্কৃতি এবং শিশু-কিশোরদের উপযোগী ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক বিভিন্ন বই পাওয়া যাচ্ছে।

মেলার বিভিন্ন স্টলে বইয়ে ১০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব স্টলে প্রকাশিত বইয়ে বিশেষ কমিশন দেওয়া হয়েছে। ১ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত মুদ্রিত মূল্যের বইয়ে ৩৫ শতাংশ এবং ১০ হাজার ১ টাকার বেশি মূল্যের বইয়ে ৪০ শতাংশ ছাড় রয়েছে। ফাউন্ডেশনের স্টল বায়তুল মোকাররমের দক্ষিণ ও পূর্ব গেটে স্থাপন করা হয়েছে।

দর্শনার্থীদের সুবিধার্থে মেলায় নারীদের জন্য পৃথক বসার ব্যবস্থা, শিশুদের জন্য ‘শিশু চত্বর’, তথ্যকেন্দ্র, ম্যাগাজিন ও লেখক কর্নার এবং গণমাধ্যমকর্মীদের জন্য মিডিয়া কর্নার রয়েছে। মেলার অন্যতম আকর্ষণ ওয়াফা হিফজ ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত ‘সিরাত এক্সিবিশন’। ১০টি প্রজেক্টের মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও শিক্ষাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়েছে।

আগামী ১১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা এবং ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   বায়তুল মোকাররম  ইসলামি বইমেলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: