ছাত্রলীগের কোনো চাকরি হবে না, ওরা দেশের শত্রু : হামীম

সময়ের আলো ডেস্ক

সোশ্যাল মিডিয়া

সাবেক ও বর্তমান নিষিদ্ধ ছাত্রলীগের কোনো চাকরি হবে না, সমাজ হবে না, সামাজিকতা হবে না বলে মন্তব্য করেছেন ২০২৫ সালের

2026-09-25T13:23:38+00:00
2026-09-25T13:23:38+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সোশ্যাল মিডিয়া
ছাত্রলীগের কোনো চাকরি হবে না, ওরা দেশের শত্রু : হামীম
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৩ পিএম 
শেখ তানভীর বারী হামীম। ছবি : সংগৃহীত
সাবেক ও বর্তমান নিষিদ্ধ ছাত্রলীগের কোনো চাকরি হবে না, সমাজ হবে না, সামাজিকতা হবে না বলে মন্তব্য করেছেন ২০২৫ সালের ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত জিএস পদপ্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে হামীম লেখেন, সাবেক ও বর্তমান ছাত্রলীগের (নিষিদ্ধ) কোনো চাকরি হবে না, সাবেক ও বর্তমান ছাত্রলীগের সমাজ হবে না, সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো সামাজিকতা হবে না। কারণ, ওরা এ দেশের শত্রু।

তিনি আরও লেখেন, ওদের হাতে লেগে আছে শহীদ আনাসের রক্ত, ওদের হাতে লেগে আছে শহীদ আবরার ফাহাদের রক্ত।


তানভীর বারী হামীমের ভাষ্য, বর্তমান ও সাবেক ছাত্রলীগের প্রতি একমাত্র প্রেম থাকবে যারা বিকৃত মনস্তাত্ত্বিকতার অধিকারী তাদের। তবে কোনো দেশপ্রেমিক মেধাবী মানুষ যেন হেনস্তা না হয়।

পোস্টে তিনি সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ তুলে ছাত্রশক্তি ও ইসলামী ছাত্রশিবিরের সমালোচনা করেন।


সময়ের আলো/জেকিউএফ
  বিষয়:   ছাত্রলীগ  চাকরি  শেখ তানভীর বারী হামীম  ছাত্রদল 


Advertisement
Loading...
Loading...
সোশ্যাল মিডিয়া- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: