মা হওয়ার জন্য বিয়ের প্রয়োজন নেই : রাইমা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

কিছুদিন পর ৪৭ বছরে পা রাখবেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। কিন্তু এখনো সাতপাকে বাঁধা পড়েননি অভিনেত্রী। কিন্তু কেন,

2026-09-25T13:53:08+00:00
2026-09-25T14:08:37+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
মা হওয়ার জন্য বিয়ের প্রয়োজন নেই : রাইমা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৩ পিএম  আপডেট: ২৫.০৯.২০২৬ ২:০৮ পিএম
রাইমা সেন। ছবি : সগৃহীত
কিছুদিন পর ৪৭ বছরে পা রাখবেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। কিন্তু এখনো সাতপাকে বাঁধা পড়েননি অভিনেত্রী। কিন্তু কেন, বিয়েতে ভয় নাকি না পাওয়ার আক্ষেপ? সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। 

পছন্দের হলিউড তারকা টম ক্রুজকে না পাওয়ার কারণেই কি বিয়ের মালা গলায় পরেননি, এমন প্রশ্নের জবাবে রাইমা বলেন, আমার বোনও এটা নিয়ে মজা করে। কলকাতায় তেমন কেউ নেই। আর আমি শহরের বাইরে খুব একটা যাই না। সত্যি কথা বলতে কী, এই বয়সে এসে বিয়ে করার তাগিদটাও অনুভব করি না। অ্যাটাচমেন্ট নিয়েও চিন্তা হয়।

কখনো মা হতে ইচ্ছে করলে কী করবেন, সেটিও ভেবে রেখেছেন রাইমা। সেজন্য ডিম্বানু সংরক্ষণ করে রাখার কথা জানান জনপ্রিয় এই অভিনেত্রী।


তিনি বলেন, আমি বাচ্চাদের ভীষণ ভালোবাসি। ভয় লাগে, কী জানি সবটা ম্যানেজ করতে পারব কি না। তবে মনের কথা তো বলা যায় না। আজ মনে হচ্ছে না, কাল ইচ্ছে হতেই পারে। সেই সব সাত-পাঁচ ভেবে আমি অনেক আগেই ডিম্বাণু সংরক্ষণ (এগ ফ্রিজ) করিয়ে রেখেছি। তবে একটা বিষয় আমার কাছে ভীষণ পরিষ্কার, শুধু মা হওয়ার জন্য বিয়ের প্রয়োজন নেই। 


সময়ের আলো/জেকিউএফ
  বিষয়:   মা  বিয়ে  সন্তান  রাইমা সেন 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: