নরসিংদীতে সড়ক দুর্ঘটনা নিহত ২

নরসিংদী প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীর পাঁচদোনায় সিএনজি চালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পাঁচদোনা-টঙ্গী সড়কের

2026-09-25T14:19:37+00:00
2026-09-25T14:19:37+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নরসিংদীতে সড়ক দুর্ঘটনা নিহত ২
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৯ পিএম 
নরসিংদীতে সড়ক দুর্ঘটনা নিহত ২। ছবি : সময়ের আলো
নরসিংদীর পাঁচদোনায় সিএনজি চালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন, নরসিংদী সদর উপজেলা গোপালদি ইউনিয়নের অন্তরামপুর এলাকার খোরশেদ আলমের ছেলে সাইদুল ইসলাম এবং ঢাকা আশুলিয়া দক্ষিণপাড়া হারিস মোল্লার ছেলে নুরুদ্দিন।

পুলিশও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ৯টার দিকে গাজীপুর থেকে একটি সিএনজি অটোরিকশা নরসিংদীর উদ্দেশ্যে রওয়ানা দিয়ে সকাল ১০টায় দিকে ভাটপাড়া এলাকায় পৌঁছলে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হয় এতে সিএনজি যাত্রী নুরুদ্দিন ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত সাইদুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সিএনজি চালককে হেফাজতে নেয়।


মাধবদী থানার উপপরিদর্শক এসএম মো. জসিম উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   নরসিংদী  সড়ক দুর্ঘটনা  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: