রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক এক যুবক ও এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে ভাটারা ও বনানী

2026-09-22T23:07:57+00:00
2026-09-22T23:07:57+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৭ পিএম 
ছবি : সংগৃহীত
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক এক যুবক ও এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে ভাটারা ও বনানী এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

ভাটারার নতুনবাজার এলাকায় রাত ৯টার দিকে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক সুমন (২২) নিহত হন। এ ঘটনায় তার বন্ধু রবিউল ইসলাম (২০) আহত হয়েছেন।

আহত দুজনকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। আহত রবিউল সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সুমনের বন্ধু রাকিব জোসেন জানান, সুমনের বাড়ি নোয়াখালী সদর উপজেলায়। তিনি পেশায় স্যানিটারি মিস্ত্রি ছিলেন। রবিউল কাপড়ের ব্যবসা করেন। তারা দুজন গুলশানের শাহজাদপুর এলাকায় ভাড়া থাকতেন। মঙ্গলবার রাতে সুমন নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং রবিউল পেছনে বসা ছিলেন। নতুনবাজার এলাকায় যাওয়ার সময় একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, সুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত রবিউলকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে একই রাতে রাজধানীর বনানীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোসা. দুলালী বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন বলে তার স্বজনেরা জানিয়েছেন।


স্বজনদের ভাষ্য, দুর্ঘটনার পর দুলালী বেগমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তিনি ময়মনসিংহের শেরপুর জেলার বাদশা মিয়ার স্ত্রী।

তবে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, গাড়ির ধাক্কায় এক নারী আহত হওয়ার খবর পেয়ে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িটি সিটি করপোরেশনের কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ওই নারীর বর্তমান অবস্থাও তখন পর্যন্ত জানা যায়নি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   রাজধানী  সড়ক দুর্ঘটনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: