দুই ঘণ্টায় শেষ মেসির বিদায়ি ম্যাচের সব টিকিট

ক্রীড়া ডেস্ক

খেলা

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসিকে শেষবার মাঠে দেখার সুযোগ পেতে ভক্তদের উন্মাদনা কতটা, তার প্রমাণ মিলেছে টিকিট বিক্রিতে। বুয়েনস আয়ার্সের মনুমেন্তাল

2026-09-25T15:32:49+00:00
2026-09-25T15:33:14+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
খেলা
দুই ঘণ্টায় শেষ মেসির বিদায়ি ম্যাচের সব টিকিট
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩২ পিএম  আপডেট: ২৫.০৯.২০২৬ ৩:৩৩ পিএম
মেসির সম্ভাব্য শেষ আন্তর্জাতিক ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে মাত্র দুই ঘণ্টায়। ছবি : সংগৃহীত
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসিকে শেষবার মাঠে দেখার সুযোগ পেতে ভক্তদের উন্মাদনা কতটা, তার প্রমাণ মিলেছে টিকিট বিক্রিতে। বুয়েনস আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে মেসির সম্ভাব্য শেষ আন্তর্জাতিক ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে মাত্র দুই ঘণ্টায়।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টস জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিক্রি শুরুর পর ৮৫ হাজার ১৮টি টিকিট দ্রুতই শেষ হয়ে যায়।

আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে এটিই মেসির শেষ ম্যাচ হতে যাচ্ছে বলে জানানো হয়েছে। 

বিদায়ী ম্যাচটিকে ঘিরে থাকছে বিশেষ আয়োজনও। ৩৯ বছর বয়সী মেসি এ ম্যাচে আর্জেন্টিনার হয়ে বিশেষ একটি জার্সি পরবেন। সেখানে তার নাম ও ঐতিহাসিক ১০ নম্বরের সঙ্গে থাকবে সোনালি নকশা। সামাজিক যোগাযোগমাধ্যমে জার্সিটি প্রকাশ করে মেসি লিখেছেন, ‘শেষ একটি ম্যাচ। আজীবনের জন্য একটি জার্সি।’


আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারে রয়েছে ২০২২ বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং ২০০৮ অলিম্পিকের সোনা। জাতীয় দলের হয়ে ২০৭ ম্যাচে তার গোল ১২৫টি, সঙ্গে রয়েছে ৬৮টি অ্যাসিস্ট।

তাই ৬ অক্টোবরের ম্যাচটি শুধু আরেকটি প্রীতি ম্যাচ নয়। মনুমেন্তালে সেদিন হাজারো দর্শক সাক্ষী হতে চান আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ অধ্যায়ের।


সময়ের আলো/এমকে
  বিষয়:   মেসি  ম্যাচ  টিকিট 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: