হুতিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলা প্রতিহত করতে সৌদি নেতৃত্বাধীন জোটের সদস্য ও সম্মুখসারিতে মোতায়েন সৌদি সেনাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দেশটির

2026-09-25T16:59:37+00:00
2026-09-25T16:59:37+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হুতিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৯ পিএম 
সৌদি আরবের চতুর্থ গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ সালেহ বিন ফাওজান বিন আবদুল্লাহ আল-ফাওজান। ছবি : গালফ নিউজ
ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলা প্রতিহত করতে সৌদি নেতৃত্বাধীন জোটের সদস্য ও সম্মুখসারিতে মোতায়েন সৌদি সেনাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দেশটির গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান বিন আবদুল্লাহ আল-ফাওজান। একই সঙ্গে ধৈর্য, দৃঢ়তা ও নিজেদের দায়িত্ব পালনে অটল থাকার জন্য সেনাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।     

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, সেনাদের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে গ্র্যান্ড মুফতি হুতি হামলা প্রতিহত করতে সামরিক বাহিনী ও জোটের সদস্যদের মধ্যে সমন্বয় এবং ঐক্যের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সেনাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
গ্র্যান্ড মুফতি হুতিদের সৌদি আরবের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন। তার অভিযোগ, গোষ্ঠীটি দীর্ঘদিন ধরে ইয়েমেনে সংঘাত ও অস্থিতিশীলতার সঙ্গে জড়িত এবং দেশ ও জনগণের মধ্যে বিভাজন তৈরি করেছে।     

তিনি বলেন, ‘বিভ্রান্ত ও বিচ্যুত এই গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকুন।’ এ সময় তিনি সম্মুখসারিতে থাকা সেনাদের নিজেদের দায়িত্ব পালনে ধৈর্য ও দৃঢ়তা বজায় রাখার আহ্বান জানান।

ইয়েমেনে স্থিতিশীলতার ওপর গুরুত্ব

বিবৃতিতে ইয়েমেনে নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার ওপরও জোর দেন সৌদি গ্র্যান্ড মুফতি। তিনি ইয়েমেনে বৈধ নেতৃত্বের অধীনে স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার কথা বলেন।

আল-ফাওজানের ভাষ্য, ইয়েমেনে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হলে দেশটির জনগণ নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জীবনযাপন করতে পারবে। একই সঙ্গে ইয়েমেন আঞ্চলিক উন্নয়ন ও মুসলিম বিশ্বের ঐক্যে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

সৌদি আরব ও দুই পবিত্র মসজিদ রক্ষার আহ্বান

সৌদি আরবের সীমান্ত ও দেশের নিরাপত্তা রক্ষার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেন গ্র্যান্ড মুফতি। তিনি বলেন, সৌদি আরবের ভূমিকা শুধু দেশটির নিরাপত্তার মধ্যেই সীমাবদ্ধ নয়; মক্কা ও মদিনায় ইসলামের দুই পবিত্র মসজিদ থাকায় দেশটির নিরাপত্তার সঙ্গে মুসলিম বিশ্বের ধর্মীয় অনুভূতিও জড়িত।

তিনি সৌদি সীমান্ত রক্ষা এবং যেকোনো আগ্রাসন প্রতিহত করাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে হজ ও ওমরাহ পালন করতে আসা মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ

সম্মুখসারিতে দায়িত্ব পালনরত সেনাদের সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানান আল-ফাওজান। তিনি সেনাদের ঊর্ধ্বতন কমান্ডারদের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ এবং দায়িত্ব নির্ভুলভাবে পালনের ওপর গুরুত্ব দেন।

গ্র্যান্ড মুফতি বলেন, সৌদি সেনারা মুসলিমদের পবিত্র স্থানগুলোর নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি তাঁদের দায়িত্ব পালনে দৃঢ় থাকার পাশাপাশি সামরিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

সৌদি নেতৃত্বাধীন জোটের সদস্যদেরও পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর মতে, হুতি হামলা মোকাবিলায় জোটের সদস্যদের মধ্যে ঐক্য ও সহযোগিতা গুরুত্বপূর্ণ।

সৌদি ও ইয়েমেনের নিরাপত্তার জন্য দোয়া

বিবৃতির শেষে সৌদি আরব ও ইয়েমেনের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতার জন্য দোয়া করেন গ্র্যান্ড মুফতি। তিনি সৌদি ও জোটের সেনাদের নিরাপত্তা এবং দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।

একই সঙ্গে হুতি গোষ্ঠী এবং তাদের সমর্থকদের পরাজয়ের জন্যও প্রার্থনা করেন তিনি।

শেখ সালেহ আল-ফাওজান সৌদি আরবের চতুর্থ গ্র্যান্ড মুফতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দেশটির কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের চেয়ারম্যান এবং বৈজ্ঞানিক গবেষণা ও ফতোয়া বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান হিসেবেও দায়িত্বে রয়েছেন।

সূত্র : আরব নিউজ 

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   হুতি  সৌদি গ্র্যান্ড মুফতি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: