সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের সময়সীমা বেঁধে দিলো সরকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সব উপজেলা ও স্থানীয় সরকারের আওতাধীন স্থাপনা, হাট ও বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। নবায়নযোগ্য জ্বালানির

2026-09-25T20:25:29+00:00
2026-09-25T20:25:50+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের সময়সীমা বেঁধে দিলো সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৫ পিএম  আপডেট: ২৫.০৯.২০২৬ ৮:২৫ পিএম
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ৩১ জানুয়ারির মধ্যে কাজ সম্পন্ন করার কথা বলা হয়েছে। ছবি : সংগৃহীত
সব উপজেলা ও স্থানীয় সরকারের আওতাধীন স্থাপনা, হাট ও বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে দেওয়া এই নির্দেশনায় আগামী ৩১ জানুয়ারির মধ্যে কাজ সম্পন্ন করার কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত চিঠি দেশের উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি হাট ও বাজারের স্থায়ী শেডের আয়তন এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নির্মিত বিভিন্ন বাজারের চার থেকে পাঁচতলা ভবনের ছাদ বিবেচনায় নিয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে। উৎপাদিত বিদ্যুৎ আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা মেটাতে ব্যবহার করা হবে। অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থাও নিতে হবে।


এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের অধীন দফতর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর স্থানীয়, জেলা ও উপজেলা পর্যায়ের প্রধান ও অন্যান্য ভবনের ছাদে ব্যাটারিসহ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পে ৩৭০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

তিনি জানান, এসব প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে। পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, এলজিইডির দফতর, ওয়াসা, জনস্বাস্থ্য বিভাগ এবং দেশের হাট-বাজার ও গ্রোথ সেন্টারগুলোও এ উদ্যোগের আওতায় থাকবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   দেশ  হাট  বাজার  সৌরবিদ্যুৎ  সরকার 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: