ভিন্ন অভিজ্ঞতায় রাধিকা আপ্তে

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই পর্দায় সাহসী আর সাবলীল অভিনয়। সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ ৩’-এ অভিনয় করেছেন। এই সিরিজে বিক্রমাদিত্য মোতওয়ানের

2026-09-25T21:21:55+00:00
2026-09-25T21:21:55+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
ভিন্ন অভিজ্ঞতায় রাধিকা আপ্তে
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম 
বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই পর্দায় সাহসী আর সাবলীল অভিনয়। সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ ৩’-এ অভিনয় করেছেন। এই সিরিজে বিক্রমাদিত্য মোতওয়ানের পরিচালিত ‘হাজব্যান্ড সোয়াপ’ পর্বে তিনি বিজয় বর্মা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কঙ্কণা সেন শর্মার সঙ্গে অভিনয় করেছেন। সিনেমাটি বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে। সিরিজটির অন্তরঙ্গ দৃশ্যের শুটিং প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি পুরোনো সেই তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করেন।

সম্প্রতি তিনি এ বিষয়ে বলেন, আমরা তো অন্তরঙ্গ দৃশ্য নিয়ে অনেক কথাই বলি। কিন্তু যখন দেখলাম আমার একটা কাজ ফাঁস হয়ে গেছে, আমি টানা চার দিন বাড়ির বাইরে পা রাখতে পারিনি। ভিডিওটা এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে, অভিনেত্রীর  আবাসনের দারোয়ান থেকে শুরু করে স্টাইলিস্টের গাড়িচালক, সবাই সেটা দেখে ফেলেছিল।

রাধিকার ভাষ্য, ফাঁস হওয়া ভিডিওটি দ্রুত বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং একসময় তার ব্যক্তিগত পরিসরেও পৌঁছে যায়। এতে তিনি আশঙ্কা করতে শুরু করেন, কোনো অপরিচিত ব্যক্তি হয়তো তার বাসার সামনে হাজির হতে পারেন। পরিস্থিতি এতটাই অস্বস্তিকর হয়ে উঠেছিল যে তিনি কয়েক দিন ঘর থেকে বের হতেও স্বাচ্ছন্দ্যবোধ করেননি।


অভিনেত্রী জানান, তার রূপটান শিল্পীর গাড়িচালকও ভিডিওটি দেখেছিলেন। এমনকি বাসার নিরাপত্তারক্ষীর কাছেও সেই ক্লিপ পৌঁছে যায়। বিষয়টি তাকে আরও বেশি বিব্রত ও উদ্বিগ্ন করে তোলে। সেসময় একা একটি ফ্ল্যাটে বসবাস করতেন রাধিকা। 

নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি নিজের টিমের সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। গাড়িচালক ও স্পটবয়কে ডেকে তিনি জানান, ভিডিওটি দেখার পরও তারা যদি স্বাভাবিকভাবে কাজ করতে পারেন এবং তাকে নিরাপত্তার অনুভূতি দিতে পারেন, তবেই যেন দায়িত্ব পালন করেন। তাদের দুজনেই পাশে থাকার আশ্বাস দেন।

ঘটনাটি স্মরণ করে রাধিকা বলেন, তিনি তখন অত্যন্ত ভীত ছিলেন। তার মতে, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের ক্ষেত্রে শিল্পীর সম্মতি ও নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ক্যামেরার সামনে একটি দৃশ্যে সম্মতি দিয়ে অভিনয় করা এবং সেই দৃশ্য অনুমতি ছাড়া প্রকাশিত হওয়ার পর পরিস্থিতির মুখোমুখি হওয়া দুটি সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   ভিন্ন অভিজ্ঞতা  রাধিকা আপ্তে 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: