লঞ্চ থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় লঞ্চ থেকে নামার সময় মেঘনা নদীতে পড়ে রবিন (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার দুপুরে

2026-09-25T21:41:55+00:00
2026-09-25T21:41:55+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
লঞ্চ থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪১ পিএম 
উদ্ধার কাজে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট। ছবি : সংগৃহীত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় লঞ্চ থেকে নামার সময় মেঘনা নদীতে পড়ে রবিন (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই লঞ্চের দুই স্টাফকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন। নিখোঁজ রবিন উপজেলার নবুরকান্দি গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে মুকবিল-২ লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের উদ্দেশে এসে ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় রবিন লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে গেলে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয়। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলেছি। নিখোঁজ রবিনের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   লঞ্চ  নদী  যুবক  নিখোঁজ  চাঁদপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: