নড়াইলে পুকুরপাড়ে পড়ে ছিল মরদেহ, উদ্ধার করল পুলিশ

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর গ্রামে একটি পরিত্যক্ত পুকুরপাড় থেকে উসমান গনি (৪৬) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে

2026-09-26T11:43:42+00:00
2026-09-26T11:43:42+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নড়াইলে পুকুরপাড়ে পড়ে ছিল মরদেহ, উদ্ধার করল পুলিশ
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৩ এএম 
নড়াইলে পুকুরপাড়ে পড়ে ছিল মরদেহ, উদ্ধার করল পুলিশ। ছবি : সময়ের আলো
নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর গ্রামে একটি পরিত্যক্ত পুকুরপাড় থেকে উসমান গনি (৪৬) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৬টা ১০ মিনিটের দিকে দলজিৎপুর গ্রামের মামুনের বাড়ির পেছনের পরিত্যক্ত পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উসমান গনি ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয়রা পুকুরপাড়ে উসমান গনির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নড়াইল সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার জানান, সকাল ৬টা ১০ মিনিটে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মৃত্যুর কারণ ও ঘটনার নেপথ্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   নড়াইল  পুকুরপাড়  মরদেহ  পুলিশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: