কুষ্টিয়ায় মসজিদের ব্যাটারি চুরি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

কুষ্টিয়া প্রতিনিধি

সারাদেশ

র সদর উপজেলার মসজিদের ব্যাটারি চুরির ঘটনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে হালিম সর্দার (৬০) নামের একজন নিহত

2026-09-26T13:17:23+00:00
2026-09-26T13:17:23+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কুষ্টিয়ায় মসজিদের ব্যাটারি চুরি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৭ পিএম 
কুষ্টিয়ায় মসজিদের ব্যাটারি চুরি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১
র সদর উপজেলার মসজিদের ব্যাটারি চুরির ঘটনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে হালিম সর্দার (৬০) নামের একজন নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার সময় কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের খয়েরপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হালিম সর্দার খয়েরপুর এলাকার মৃত কলম সর্দারের ছেলে।

এই ঘটনায় বকুল সর্দার (৩০) নামের একজন আসামিকে গ্রেফতার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। গ্রেফতার বকুল সর্দার খয়েরপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে।


নিহতের পরিবার জানায়, সকাল সাড়ে ৭টার সময় বাড়ি থেকে বের হয়ে বিলের দিকে যাচ্ছিলেন হালিম সর্দার। ওই সময় মান্নান গ্রুপের সমর্থক নজরুলের বাড়ির ছাদের উপর থেকে দেশীয় অস্ত্র ফালা ছুড়ে মারে। ফালা সরাসরি হালিমের গলার মধ্যে ঢুকে গেলে ঘটনাস্থলেই মারা যান। পরে হালিমের পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে।


জানা যায়, মসজিদের ব্যাটারি চুরিকে কেন্দ্র করে আলামপুর ইউনিয়নের রাজাপুর-খয়েরপুর এলাকায় মান্নান মেম্বার ও বকুল এবং ইউসুফ মেম্বার ও মেহেদী সমর্থকদের মধ্যে বেশ কয়েকদিন ধরে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা চলছিল। ভোরবেলায় চাপাইগাছি বিলের পাশে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য জড়ো হয়। সেই ঘটনাস্থলে যাওয়ার জন্য হালিম বাড়ি থেকে বের হলে পথিমধ্যে মান্নান মেম্বার সমর্থকের নজরুলের বাড়ির ছাদ থেকে ফালা ছুড়ে মারলে হালিমের গলায় লেগে হালিম ঘটনাস্থলেই নিহত হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, এই ঘটনায় একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/জোই 
  বিষয়:   কুষ্টিয়া  মসজিদ  ব্যাটারি চুরি  সংঘর্ষ  নিহত  কুষ্টিয়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: