রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে বনানীর আমতলী মোড়ের পশ্চিম

2026-09-26T13:44:58+00:00
2026-09-26T13:47:14+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৪ পিএম  আপডেট: ২৬.০৯.২০২৬ ১:৪৭ পিএম
সড়ক দুর্ঘটনা। ছবি : প্রতীকী
রাজধানীর বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে বনানীর আমতলী মোড়ের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম খালেদ সাইফুল্লাহ। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


বনানী থানা পুলিশ জানায়, রাতে দুই যুবক একটি মোটরসাইকেলে করে ঢাকা-ময়মনসিংহ সড়ক দিয়ে যাচ্ছিলেন। তারা আমতলী মোড় পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন আরোহী ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি নিয়ে চালক পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। গাড়িটি শনাক্ত ও জব্দের পাশাপাশি চালককে আটকের চেষ্টা চলছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   রাজধানী  কাভার্ডভ্যান  নিহত  সড়ক  দুর্ঘটনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: