যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি নির্দেশনা

সময়ের আলো ডেস্ক

সোশ্যাল মিডিয়া

যুক্তরাষ্ট্রে ভিসায় নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।শনিবার (২৬

2026-09-26T16:08:24+00:00
2026-09-26T16:08:24+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সোশ্যাল মিডিয়া
যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি নির্দেশনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৮ পিএম 
ঢাকাস্থ মার্কিন দূতাবাস ভবন। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ভিসায় নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিসাসংক্রান্ত এক পোস্টে এ সতর্কবার্তা দেওয়া হয়।

পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসা দেশটিতে প্রবেশের নিশ্চয়তা দেয় না। যুক্তরাষ্ট্রে প্রবেশের পর কত দিন অবস্থান করা যাবে এবং কী ধরনের শর্ত প্রযোজ্য হবে, তা নির্ধারণ করেন প্রবেশস্থলের দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা।

মার্কিন দূতাবাস আরও জানায়, কেউ যদি অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করেন কিংবা নিজের ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয়-এমন কোনো কর্মকাণ্ডে জড়ান, তাহলে ভবিষ্যতে তার যুক্তরাষ্ট্র ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।


ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলার দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তির, এমনটি উল্লেখ করা হয়েছে পোস্টে।


সময়ের আলো/জেকিউএফ
  বিষয়:   মার্কিন দূতাবাস  যুক্তরাষ্ট্র  প্রবাসী  নির্দেশনা 


Advertisement
Loading...
Loading...
সোশ্যাল মিডিয়া- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: