ক্লপের হাতে বদলে গেল জার্মানির পরিকল্পনা

ক্রীড়া ডেস্ক

খেলা

জার্মানির কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পরই দল পরিচালনায় নিজের পরিকল্পনার ছাপ রাখতে শুরু করেছেন ইয়ুর্গেন ক্লপ। উয়েফা নেশনস লিগের সামনে

2026-09-26T18:02:19+00:00
2026-09-26T18:02:19+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
খেলা
ক্লপের হাতে বদলে গেল জার্মানির পরিকল্পনা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০২ পিএম 
ছবি : সংগৃহীত
জার্মানির কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পরই দল পরিচালনায় নিজের পরিকল্পনার ছাপ রাখতে শুরু করেছেন ইয়ুর্গেন ক্লপ। উয়েফা নেশনস লিগের সামনে থাকা চার ম্যাচের জন্য এবার একটি নয়, দুটি আলাদা স্কোয়াড ঘোষণা করেছেন তিনি। মোট ৪৪ খেলোয়াড়কে নিয়ে ক্লপের এই পরিকল্পনা জার্মান ফুটবলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

চার ম্যাচের জন্য ২২ জন করে দুটি দল থাকবে। আন্তর্জাতিক সূচির ব্যস্ততা, ক্লাব ফুটবলের চাপ এবং খেলোয়াড়দের শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ক্লপ। পাশাপাশি নতুন কোচ হিসেবে বেশি সংখ্যক খেলোয়াড়কে কাছ থেকে দেখার সুযোগও পাবেন তিনি।

জার্মানির প্রথম দুই ম্যাচে খেলবেন জামাল মুসিয়ালা ও অধিনায়ক ইয়োশুয়া কিমিশ। এরপর সার্বিয়া ও গ্রিসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে তাদের আর খেলানো হবে না। এতে জাতীয় দলের হয়ে দায়িত্ব পালনের পাশাপাশি ক্লাবের হয়ে মাঠে ফেরার জন্যও তারা তুলনামূলক বেশি সময় পাবেন।

চারটি ম্যাচ মাত্র ৯ থেকে ১০ দিনের মধ্যে হওয়ায় ক্লপের পরিকল্পনাকে বাস্তবসম্মত মনে করছেন জার্মান ফুটবলের সংশ্লিষ্টরা। ১৯৯০ বিশ্বকাপজয়ী জার্মান অধিনায়ক লোথার ম্যাথাউসও এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তার মতে, এত কম সময়ে চারটি ম্যাচ থাকলে দুটি আলাদা স্কোয়াড রাখা যৌক্তিক।


জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি হান্স-ইয়োয়াখিম ভাটৎসকেও ক্লপের পরিকল্পনার পক্ষে অবস্থান নিয়েছেন। তার মতে, নতুন কোচের জন্য এখনই পরীক্ষা-নিরীক্ষার সময়। ২০২৮ সালের ইউরোর প্রস্তুতি শুরুর আগে বিভিন্ন খেলোয়াড়কে যাচাই করার সুযোগ পাওয়া গুরুত্বপূর্ণ।

এই পরিকল্পনার আরেকটি সুবিধা হলো, জাতীয় দলের ক্যাম্পে খেলোয়াড়দের দীর্ঘ সময় থাকতে হবে না। চলতি মৌসুমে ক্লাব ফুটবলের ব্যস্ততা ইতোমধ্যে শুরু হয়ে যাওয়ায় খেলোয়াড়দের শারীরিক চাপও বিবেচনায় রাখতে হচ্ছে ক্লপকে।

জুলাইয়ে জার্মানির দায়িত্ব নেওয়ার পর ক্লপের সামনে বড় চ্যালেঞ্জ। ২০২৬ বিশ্বকাপ থেকে দ্রুত বিদায়ের পর দলটিতে পরিবর্তনের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়েছে। ২০১৪ সালে বিশ্বকাপ জয়ের পর আর কোনো বড় আন্তর্জাতিক শিরোপা জিততে পারেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তাই নেশনস লিগের চার ম্যাচকে শুধু ফলাফলের দিক থেকে দেখছেন না ক্লপ। ৪৪ খেলোয়াড়কে দুটি স্কোয়াডে ভাগ করার সিদ্ধান্তে একদিকে তিনি খেলোয়াড়দের পরখ করতে চাইছেন, অন্যদিকে জার্মানির ভবিষ্যৎ দল গঠনের জন্য প্রয়োজনীয় তথ্যও সংগ্রহ করতে চাইছেন।

সময়ের আলো/টিকে
  বিষয়:   ক্লপ  জার্মানি  পরিকল্পনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: