চুক্তি নবায়ন নিয়ে আলোচনা শুরু, স্কালোনিকে নিয়ে সুখবর দিল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আবারও মাঠে ফিরছে আর্জেন্টিনা। চলতি ফিফা উইন্ডোতে তিনটি ম্যাচ খেলবে তারা। এর মধ্যে শেষ

2026-09-26T18:29:16+00:00
2026-09-26T18:29:16+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
খেলা
চুক্তি নবায়ন নিয়ে আলোচনা শুরু, স্কালোনিকে নিয়ে সুখবর দিল আর্জেন্টিনা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম 
ছবি : সংগৃহীত
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আবারও মাঠে ফিরছে আর্জেন্টিনা। চলতি ফিফা উইন্ডোতে তিনটি ম্যাচ খেলবে তারা। এর মধ্যে শেষ ম্যাচটি হবে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ। এরই মধ্যে কোচ লিওনেল স্কালোনিকে নিয়ে সুখবর দিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

স্কালোনির সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার আলোচনা শুরুর বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি। নিজেদের অফিসিয়াল চ্যানেলে স্কালোনি ও তাপিয়ার একটি ছবি প্রকাশ করে এএফএ জানিয়েছে, আর্জেন্টিনা জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য কোচের চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা শুরু হয়েছে।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর স্কালোনি তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছিলেন। আগামী ডিসেম্বরে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। এরপর আর্জেন্টিনার দায়িত্বে থাকবেন কি না, সেটি নিয়েই তৈরি হয়েছিল সংশয়।


তবে সম্প্রতি স্কালোনি আর্জেন্টিনার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছেন বলে খবর আসে। এখন এএফএর পক্ষ থেকেও চুক্তি নবায়নের আলোচনা শুরুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হলো।

যদিও নতুন চুক্তির মেয়াদ এখনো চূড়ান্ত হয়নি, টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, ২০২৮ সালের কোপা আমেরিকা পর্যন্ত স্কালোনির সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে আরও দুই বছর মেয়াদ বাড়িয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তাকে দায়িত্বে রাখার পথও খোলা রাখা হতে পারে।

২০১৮ সালে আর্জেন্টিনার কোচের দায়িত্ব নেওয়ার পর স্কালোনির অধীনে দলটি কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপসহ একাধিক বড় শিরোপা জিতেছে। তার চুক্তি নবায়নের আলোচনা শুরু হওয়ায় সেই ধারাবাহিকতা ধরে রাখার সম্ভাবনাই এখন সামনে এসেছে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   চুক্তি নবায়ন  আলোচনা শুরু  স্কালোনি  সুখবর  আর্জেন্টিনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: