দিনাজপুরের ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও মোঘল আমলের ঐতিহ্যবাহী সুজা মসজিদ পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঘোড়াঘাটে পৌঁছে প্রথমে তারা প্রাচীন ও ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ পরিদর্শনে যান। সেখানকার প্রত্নতাত্ত্বিক গুরুত্ব ও বর্তমান অবস্থা পর্যবেক্ষণের পর উপজেলার অপর বিখ্যাত প্রাচীন স্থাপত্য সুরা মসজিদ পরিদর্শনে যান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মুসা (পিপিএম), ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজুর রহমান লাবলু, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সময়ের আলো/এনএন