টিকটকে অস্ত্র প্রদর্শন করে রিল তৈরি, কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর হাতিয়ায় ফেসবুক ও টিকটকে দেশীয় অস্ত্র প্রদর্শন করে রিল তৈরি ও প্রচারের অভিযোগে কিশোর গ্যাংয়ের কথিত লিডারসহ তিনজনকে আটক

2026-09-26T21:16:51+00:00
2026-09-26T21:17:52+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
টিকটকে অস্ত্র প্রদর্শন করে রিল তৈরি, কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম  আপডেট: ২৬.০৯.২০২৬ ৯:১৭ পিএম
আটক কিশোর গ্যাংয়ের সদস্যরা। ছবি : সময়ের আলো
নোয়াখালীর হাতিয়ায় ফেসবুক ও টিকটকে দেশীয় অস্ত্র প্রদর্শন করে রিল তৈরি ও প্রচারের অভিযোগে কিশোর গ্যাংয়ের কথিত লিডারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, ‘OST (Our Street Team)’ নামে একটি গ্রুপের মাধ্যমে তারা এসব কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার তমরদ্দি ইউনিয়নের উত্তর বেজুগলিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, শেখ ওসামা আল জামান প্রকাশ ওসামা (২০), সাকিব উদ্দিন শরীফ (১৯) ও মো. আমজাদ হোসেন (১৯)। তারা সবাই তমরদ্দি ইউনিয়নের উত্তর বেজুগলিয়া এলাকার বাসিন্দা।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেনের দেওয়া তথ্যে জানা যায়, গত কয়েকদিন ধরে ‘OST (Our Street Team)’ নামের একটি গ্রুপ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র প্রদর্শন করে তৈরি করা রিল ফেসবুক ও টিকটকে প্রচার করা হচ্ছিল। বিষয়টি পুলিশের নজরে এলে অনুসন্ধান শুরু করা হয়।

পুলিশের অনুসন্ধানে জানা যায়, শেখ ওসামা আল জামানের নেতৃত্বে যুবক ও কিশোরদের নিয়ে গ্রুপটি গড়ে ওঠে। পুলিশের দাবি, ওই গ্রুপে ১৯ জন সদস্য রয়েছে এবং তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে গ্রুপটির টিম লিডার ওসামাসহ আরও দুই সদস্যকে আটক করা হয়।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ. কবির হোসেন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রুপটির অন্য সদস্যদের বিরুদ্ধেও অভিযান চলমান রয়েছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   টিকটক  অস্ত্র প্রদর্শন  কিশোর গ্যাং  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: