প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৩ পিএম

ঢাকা কেন্দ্রীয় কারাগার। ছবি : সময়ের আলো
ঢাকা কেন্দ্রীয় কারাগার। ছবি : সময়ের আলোঅসুস্থ হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মো. পরশ (৩৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে পুলিশ।
কারারক্ষী আতিয়ার শেখ বলেন, কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এরপর চিকিৎসক বলেন তিনি বেঁচে নেই।
তার মরদেহ মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ হাবিবুর রহমান।
সময়ের আলো/আতা