রূপঙ্কর-জয়ের ‘গানের পথে দেখা’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

প্রকাশ পেয়েছে কলকাতার কণ্ঠশিল্পী রূপঙ্কর বাগচী ও ঢাকার জয় শাহরিয়ারের দ্বৈত অ্যালবাম ‘গানের পথে দেখা’। আজব রেকর্ডস থেকে প্রকাশ হওয়া

2026-09-26T23:32:04+00:00
2026-09-26T23:32:12+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
রূপঙ্কর-জয়ের ‘গানের পথে দেখা’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ পিএম  আপডেট: ২৬.০৯.২০২৬ ১১:৩২ পিএম
সংগৃহীত ছবি
প্রকাশ পেয়েছে কলকাতার কণ্ঠশিল্পী রূপঙ্কর বাগচী ও ঢাকার জয় শাহরিয়ারের দ্বৈত অ্যালবাম ‘গানের পথে দেখা’।  আজব রেকর্ডস থেকে প্রকাশ হওয়া এই অ্যালবামে গান রয়েছে আটটি। সব গানেরই সুর করেছেন জয় শাহরিয়ার।

দুই শিল্পী এই অ্যালবামের চারটি করে গান গেয়েছেন। গানগুলোর কথা লিখেছেন কবির বকুল, সোমেশ্বর অলি, মাহমুদ মানজুর, ইশতিয়াক আহমেদ, মারুফ হাসান ও জয় শাহরিয়ার।

গানগুলো হলো-‘নেই যে প্রয়োজন’, ‘কেমন করে’, ‘আয় ফিরে’, ‘ষোলো আনাই মিছে’, ‘কেমন আছো তুমি’, ‘ অসুখ’, ‘তুমি’ ও ‘ভালো আছি’।

আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেল ছাড়া অ্যালবামটি শুনতে পাওয়া যাচ্ছে স্পটিফাই, আই টিউন্স, ডিজার, স্বাধীন মিউজিকসহ বিশ্বের সব কটি ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

এই অ্যালবাম নিয়ে রূপঙ্কর বলেন, জয়ের সঙ্গে কাজ করছি এক যুগ ধরে। বাংলাদেশে আমার পছন্দের গীতিকবি, সুরকার সে। আমাদের বিভিন্ন সময়ে করা গানগুলো একটি অ্যালবাম আকারে প্রকাশের খবরে আমি আনন্দিত। আশা করি আমাদের শ্রোতাদের ভালো লাগবে।

জয় শাহরিয়ার বলেন, রূপঙ্কর দা আমার অসম্ভব প্রিয় শিল্পী ও মানুষ। ওনার সঙ্গে কাজ করা আমার জন্য বরাবরই আনন্দের এবং শিক্ষণীয়। বাংলা ভাষায় যারা গান করেন তাদের মাঝে রূপঙ্কর দা নিজ গুণে অনন্য। এই অ্যালবাম আমার সংগীতজীবনের অন্যতম প্রাপ্তি।

সময়ের আলো/প্রিন্ট/কেআই
  বিষয়:   রূপঙ্কর বাগচী  জয় শাহরিয়ার  গানের পথে দেখা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: