নতুন আলোচনায় ইধিকা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

ছোট পর্দা থেকে বড় পর্দায় এসে অল্প সময়েই দর্শকদের নজর কেড়েছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে

2026-09-26T23:44:28+00:00
2026-09-26T23:44:28+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
নতুন আলোচনায় ইধিকা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৪ পিএম 
সংগৃহীত ছবি
ছোট পর্দা থেকে বড় পর্দায় এসে অল্প সময়েই দর্শকদের নজর কেড়েছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের পর দুই বাংলাতেই পরিচিতি পেয়েছেন তিনি। এরপর টালিউডের জনপ্রিয় অভিনেতা দেবের সঙ্গেও কাজ করেছেন এই অভিনেত্রী। এবার আরও এক তারকা অভিনেতার সঙ্গে জুটি বাঁধার আলোচনায় ইধিকা।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, টালিউড অভিনেতা জিতের পরবর্তী একটি সিনেমায় তার বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন ইধিকা পাল। সিনেমাটির পরিচালক পথিকৃৎ বসু। প্রযোজনায় থাকার কথা রয়েছে এসকে মুভিজের।

নতুন সিনেমায় ইধিকা ও জিতের জুটি হওয়ার খবর ছড়িয়ে পড়লেও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান। ইধিকাও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। একইভাবে জিতের পক্ষ থেকেও নতুন এই সিনেমা নিয়ে কোনো ঘোষণা পাওয়া যায়নি।


ফলে আপাতত ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই আলোচনায় এসেছে সম্ভাব্য এই জুটি। আনুষ্ঠানিক ঘোষণা এলে সিনেমাটির গল্প, চরিত্র ও শুটিং শিডিউলসহ বিস্তারিত তথ্য জানা যাবে।

ইধিকার ক্যারিয়ারে বর্তমানে একাধিক সিনেমা যুক্ত হয়েছে। এরই মধ্যে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘কুইন ভিক্টোরিয়া এবং গোয়েন্দা কাণাইচরণ’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। গোয়েন্দা কাহিনিনির্ভর এই সিনেমায় ইধিকার সঙ্গে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত ও অনির্বাণ চক্রবর্তী।

এদিকে আবারও শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করে নেওয়ার সম্ভাবনাও রয়েছে ইধিকার। নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের ‘নিঃস্ব’ সিনেমায় ইধিকাকে দেখা যেতে পারে বলে আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সময়ের আলো/প্রিন্ট/কেআই
  বিষয়:   ইধিকা  অভিনেত্রী  শাকিব খান 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: