আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা : ৩৬ ডেজ ইন জুলাই’

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বাংলাদেশের জুলাই আন্দোলন এবং ওই সময়ের ৩৬ দিনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা : ৩৬ ডেজ ইন জুলাই’ আন্তর্জাতিক এমি

2026-09-25T21:47:01+00:00
2026-09-25T21:47:01+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা : ৩৬ ডেজ ইন জুলাই’
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৭ পিএম 
‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’র পোস্টার। ছবি: সংগৃহীত। ছবি : সংগৃহীত
বাংলাদেশের জুলাই আন্দোলন এবং ওই সময়ের ৩৬ দিনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা : ৩৬ ডেজ ইন জুলাই’ আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেয়েছে। আল জাজিরা ইংলিশের প্রযোজনাটি ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে মনোনয়ন পেয়েছে।

আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের নির্মিত প্রামাণ্যচিত্রটির প্রধান অনুসন্ধানী সাংবাদিক হিসেবে কাজ করেছেন জুলকারনাইন সায়ের খান। জুলাই আন্দোলন ঘিরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে নির্মিত এই প্রামাণ্যচিত্রটি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসে।

মনোনয়নের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি জানিয়েছেন জুলকারনাইন সায়ের খান। তিনি বলেন, এই স্বীকৃতি বাংলাদেশের মানুষের। বিশেষ করে জুলাইয়ের সেই ৩৬ দিন যারা নিজেদের জীবন দিয়ে পার করেছেন—শিক্ষার্থী, শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের প্রতি এই সম্মান উৎসর্গ করেছেন তিনি। একই সঙ্গে ওই সময়ে প্রাণ হারানো ব্যক্তিদেরও স্মরণ করেন জুলকারনাইন।

তিনি বলেন, অনেক মানুষ ব্যক্তিগত ঝুঁকি নিয়ে তাঁদের অভিজ্ঞতা ও সাক্ষ্য তুলে ধরেছেন। তাঁদের সাহস ও আস্থার কারণেই প্রামাণ্যচিত্রটির গল্প আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছেছে।

‘হাসিনা : ৩৬ ডেজ ইন জুলাই’র এই মনোনয়ন বাংলাদেশের সাংবাদিকতা ও প্রামাণ্যচিত্র নির্মাণের ক্ষেত্রেও উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এর আগে ২০০৪ সালে বাংলাদেশি কিশোরদের নির্মিত ‘আমরাও পারি’ আন্তর্জাতিক এমির সঙ্গে সংশ্লিষ্ট একটি পুরস্কার জিতেছিল। এটিএন বাংলায় প্রচারিত ওই প্রামাণ্যচিত্রটি আন্তর্জাতিক শিশু দিবস সম্প্রচার পুরস্কারের জন্য মনোনীত হওয়ার পর পুরস্কার অর্জন করে।

‘হাসিনা : ৩৬ ডেজ ইন জুলাই’র সঙ্গে যুক্তরা আশা করছেন, এই মনোনয়ন বাংলাদেশের আরও অনেক প্রতিভাবান সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতার কাজ আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছানোর পথ সহজ করবে।


প্রামাণ্যচিত্রটি নির্মাণের সঙ্গে যুক্ত আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের সহকর্মী এবং পর্দার আড়ালে কাজ করা প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন জুলকারনাইন সায়ের খান। ঘটনাগুলো সত্যনিষ্ঠভাবে তুলে ধরতে পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার কথাও উল্লেখ করেন তিনি।

২০২৬ সালের আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’র সঙ্গে ফ্রান্সের ‘মাই ফাদার্স হেয়ার’, যুক্তরাজ্যের ‘ব্রেকিং র‍্যাঙ্কস: ইনসাইড ইসরায়েলস ওয়ার’ এবং ব্রাজিলের ‘ফেমিনিস’ মনোনীত হয়েছে।

আগামী ২৩ নভেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের এবারের আসর। সেখানেই বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   আন্তর্জাতিক  এমি অ্যাওয়ার্ডস  মনোনয়ন  হাসিনা : ৩৬ ডেজ ইন জুলাই  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: