বিনামূল্যে ঘুরে দেখতে পারবেন বান্দরবানের যে ৪ পর্যটনকেন্দ্র

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আগামীকাল রোববার (২৭ সেপ্টেম্বর) দিনভর বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকছে বান্দরবানের চারটি পর্যটনকেন্দ্রে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে

2026-09-26T23:37:53+00:00
2026-09-26T23:37:53+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বিশ্ব পর্যটন দিবস
বিনামূল্যে ঘুরে দেখতে পারবেন বান্দরবানের যে ৪ পর্যটনকেন্দ্র
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৭ পিএম 
ছবি : সময়ের আলো
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আগামীকাল রোববার (২৭ সেপ্টেম্বর) দিনভর বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকছে বান্দরবানের চারটি পর্যটনকেন্দ্রে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

বিনামূল্যে প্রবেশের সুযোগ পাওয়া পর্যটনকেন্দ্রগুলো হলো— নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পরিচালিত এসব কেন্দ্রে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ঘুরতে যাওয়া পর্যটকদের কোনো প্রবেশমূল্য দিতে হবে না।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক পর্যটন দিবস উপলক্ষে আগামীকাল দিনব্যাপী জেলা প্রশাসন পরিচালিত নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিক লেক পর্যটনকেন্দ্রে প্রবেশ ফি মওকুফ করা হয়েছে। ফলে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে এসব পর্যটনকেন্দ্রে বিনা খরচে ঘুরতে পারবেন দর্শনার্থীরা।

জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, আন্তর্জাতিক পর্যটন দিবস উপলক্ষে আগামীকাল দিনব্যাপী জেলা প্রশাসন পরিচালিত চারটি পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের কোনো প্রবেশ ফি দিতে হবে না। দেশ-বিদেশের পর্যটকরা এ সুযোগ নিতে পারবেন।

জেলা প্রশাসনের এ উদ্যোগে পর্যটকেরা তুলনামূলক কম খরচে বান্দরবানের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার সুযোগ পাবেন। একই সঙ্গে পর্যটন দিবসকে কেন্দ্র করে জেলার পর্যটন খাতে প্রাণচাঞ্চল্য বাড়বে এবং পর্যটকদের আগ্রহও বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয়রা।

সময়ের আলো/আতা
  বিষয়:   বিশ্ব পর্যটন দিবস  বিনামূল্যে প্রবেশ  বান্দরবান  পর্যটনকেন্দ্র  সময়ের আলো  নীলাচল  মেঘলা  প্রান্তিক লেক  চিম্বুক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: