ইলেকট্রিক এসইউভি ‘দীপাল এস০৫’

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

জ্বালানি সাশ্রয়ী হওয়ায় বিশ্বজুড়ে পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ির (ইভি) জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এর ছোঁয়া লেগেছে বাংলাদেশেও। গ্রাহকদের চাহিদা মেটাতে দেশের

2026-09-27T10:41:59+00:00
2026-09-27T10:41:59+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তি
ইলেকট্রিক এসইউভি ‘দীপাল এস০৫’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪১ এএম 
ছবি : সংগৃহীত
জ্বালানি সাশ্রয়ী হওয়ায় বিশ্বজুড়ে পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ির (ইভি) জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এর ছোঁয়া লেগেছে বাংলাদেশেও। গ্রাহকদের চাহিদা মেটাতে দেশের বাজারে ‘দীপাল’ ব্র্যান্ডের একটি নতুন প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক এসইউভি উন্মোচন করেছে ডিএইচএস অটোস লিমিটেড। মডেল— দীপাল এস০৫ পিএইচইভি।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গাড়িটি বাজারজাতকরণের আনুষ্ঠানিক ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। প্রযুক্তিপ্রেমী ও নতুন প্রজন্মের কার-লাভারদের নজর কাড়তে গাড়িটিতে যুক্ত করা হয়েছে বেশ কিছু আধুনিক ফিচার। দীপাল এস০৫ পিএইচইভি ইভি মোডে চালনা করলে প্রতি কিলোমিটারে খরচ হয় মাত্র ২.৫০ টাকা। ফলে শহরের দৈনন্দিন যাতায়াতে জ্বালানি খরচ অনেকটাই কমে আসবে। ফুল চার্জ ও ফুয়েলের সমন্বয়ে এই এসইউভি এক টানা ১,২৩৪ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। ফলে দীর্ঘ দূরত্বের ট্রিপে ব্যাটারি চার্জ বা ফুয়েল ফুরিয়ে যাওয়ার দুশ্চিন্তা থাকবে না। এতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ২৭.২৮ কিলোওয়াট-আওয়ার  ক্ষমতার ঈঅঞখ ব্যাটারি। এই ব্যাটারি দীর্ঘস্থায়ী ও নিরাপদ পারফরম্যান্সের নিশ্চয়তা দেয়।


বিলাসবহুল এই গাড়িটির এক্সটেরিয়র ও ইন্টেরিয়র নকশায় আনা হয়েছে আধুনিক ও স্পোর্টি লুক। পাশাপাশি এর শক্তিশালী ইলেকট্রিক মোটর যেকোনো রাস্তায় মসৃণ গতি নিশ্চিত করে। বাংলাদেশের বাজারে ‘দীপাল এস০৫ পিএইচইভি’ মডেলের গাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯ লাখ ৫০ হাজার টাকা। গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দিতে কোম্পানিটি ব্যাটারির ওপর দিচ্ছে আট বছরের বিক্রয়োত্তর ওয়ারেন্টি।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
 
  বিষয়:   ইলেকট্রিক এসইউভি  দীপাল এস০৫ 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: