কক্সবাজারের টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. সাদেক উদ্দিন (৩১) নামে এক মাদক কারবারিকে আটক করছে কোস্ট গার্ড। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, টেকনাফের কেরুনতলী সংলগ্ন এলাকায় শনিবার রাত ৮টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক ১টি সিএনজিতে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা, ১টি মোবাইল ফোন ও পাচার কাজে ব্যবহৃত সিএনজিসহ সাদেককে আটক করা হয়। সাদেক পুরাতন পল্লান পাড়া এলাকার বাসিন্দা।
তিনি আরও জানান, জব্দকৃত আলামত ও আটক মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
সময়ের আলো/জোই