বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস জব্দ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সারাদেশ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করেছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)। রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত

2026-09-27T14:58:48+00:00
2026-09-27T14:58:48+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস জব্দ
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৮ পিএম 
ভারতীয় কসমেটিকস জব্দ। ছবি : সময়ের আলো
জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করেছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)। রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সাতানীপাড়া বিওপির সদস্যরা সাতানীপাড়া দিগলকোনা এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে ‘বিন্দুমাত্র ছাড় নয়’ নীতির পাশাপাশি সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানও জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সাতানীপাড়া বিওপির একটি টহলদল দিগলকোনা এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় সীমান্ত পিলার ১০৮৯/এমপি থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিগলকোনা গ্রামের একটি এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করা হয়।


বিজিবি জানিয়েছে, জব্দ করা পণ্যের মধ্যে বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনী রয়েছে। এ ঘটনায় জব্দ করা মালামাল বকশীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হাসনুর রহমান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন।

সময়েরে আলো/জোই
  বিষয়:   বকশীগঞ্জ সীমান্ত  ভারতীয়  কসমেটিকস  জব্দ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: