পীরগঞ্জে বৈধ বালুমহলে সশস্ত্র হামলা ও লুটপাট

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারি নিয়ম ও ইজারা মেনে বৈধভাবে পরিচালিত বালুমহলে অতর্কিত হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে এলাকায় চরম

2026-09-27T18:45:13+00:00
2026-09-27T18:45:13+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পীরগঞ্জে বৈধ বালুমহলে সশস্ত্র হামলা ও লুটপাট
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৫ পিএম 
টাঙ্গন নদীর কষা মৌজায় এ হামলার ঘটনা ঘটে। ছবি : সময়ের আলো
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারি নিয়ম ও ইজারা মেনে বৈধভাবে পরিচালিত বালুমহলে অতর্কিত হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে এবং ভুক্তভোগী ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।  

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের টাঙ্গন নদীর কষা মৌজায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোশাররফ হোসেন নামের এক ইজারাদার ‘মেসার্স মুবিন ট্রেডার্স’-এর ব্যানারে সরকারি নিয়মকানুন মেনে বৈধভাবে বালু উত্তোলন ও ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তবে দীর্ঘদিন ধরে একটি কুচক্রী মহল ও অবৈধ দখলদাররা ওই বালুমহলটিতে চাঁদাবাজি ও দখলের পাঁয়তারা করছিল। এর ধারাবাহিকতায় রোববার দুপুরে প্রায় অর্ধশতাধিক সশস্ত্র দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বালুমহলে চড়াও হয়।

হামলাকারীরা ড্রেজার মেশিনে অগ্নিসংযোগ, এক্সকাভেটর (ভেকু) ও অফিস ভাঙচুর করে। এ সময় তারা নগদ অর্থসহ মূল্যবান মালামাল এবং ভেকু মেশিনের ছয়টি ব্যাটারি লুট করে নিয়ে যায়। ব্যবসায়ীরা বাধা দিতে গেলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগী ইজারাদার মোশাররফ হোসেন জানান, সরকার নির্ধারিত সব নিয়মকানুন ও রাজস্ব পরিশোধ করেই আমরা আইন মেনে বালুমহলটি পরিচালনা করে আসছি। অথচ কোনো কারণ ছাড়াই প্রকাশ্য দিবালোকে একদল সন্ত্রাসী হামলা করে এবং এতে আমাদের প্রায় ৫ লাখ টাকার ক্ষতিসাধন করা হয়েছে।
এই ঘটনার পর থেকে ব্যবসায়ী ও শ্রমিকরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।


পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, এ ধরনের ঘটনা এখনো তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে লিখিত অভিযোগ পেলে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।  

এদিকে, অবৈধ দখলদার ও হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বৈধ ব্যবসায়ীরা।  

সময়ের আলো/এনএন





  বিষয়:   পীরগঞ্জ  বৈধ বালুমহল  হামলা  লুটপাট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: