টেকনাফে অস্ত্র ও গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ টি জি-৩ রাইফেল, ২ টি দেশীয় বন্দুক, ৪২ রাউন্ড গুলি, ৪ কেজি বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন

2026-09-27T20:55:45+00:00
2026-09-27T20:55:45+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
টেকনাফে অস্ত্র ও গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা আটক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৫ পিএম 
আটক তিন রোহিঙ্গা। ছবি : সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ টি জি-৩ রাইফেল, ২ টি দেশীয় বন্দুক, ৪২ রাউন্ড গুলি, ৪ কেজি বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বিজিবি। এসময় অস্ত্র চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, কুতুপালং ক্যাম্পের মো. উসমান বেলাল ও মো. আনসার আলী এবং মোচনি ক্যাম্পের মো. মুসলিম। 

বিজিবি সূত্রে জানা গেছে, লেদা বাজার হয়ে রোহিঙ্গা ক্যাম্পের এক সশস্ত্র ডাকাত দলের কাছে ভারি অস্ত্রের একটি চালান হস্তান্তরের গোপন সংবাদ পায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। উক্ত সংবাদের ভিত্তিতে বিজিবির দল লেদা বাজার এলাকায় অবস্থান নেয়। পরে একটি সন্দেহভাজন ইজিবাইক থামিয়ে তল্লাশি চালানো হয়। মেটাল ডিটেক্টরের মাধ্যমে নিশ্চিত হয়ে ইজিবাইক ও তিন জনকে লেদা বিওপিতে নিয়ে যাওয়া হয়। সেখানে আলুর বস্তার ভেতর থেকে ২ টি জি-৩ রাইফেল, ২ টি দেশীয় একনলা বন্দুক, ৪২ রাউন্ড গুলি, ৩ টি টেজার, ৬ টি ওয়াকিটকি, ৪ কেজি বিস্ফোরক দ্রব্য, জর্দার কৌটা, লাল স্কচটেপ এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সাথে চোরাচালানে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়েছে।


টেকনাফ ২ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, সীমান্ত এলাকায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য চোরাচালানসহ সব ধরনের সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এই গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   টেকনাফ  অস্ত্র  রোহিঙ্গা  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: