জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাসের পর গণভোট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামী জানুয়ারির অধিবেশনে জাতীয় সংসদে সংবিধান সংশোধন বিল উত্থাপন করা হবে বলে জানিয়েছেন এ সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী

2026-09-27T21:06:22+00:00
2026-09-27T21:06:22+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাসের পর গণভোট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৬ পিএম 
সংশোধনী বিল পাসের পর রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোট আয়োজন করা হবে। ছবি : সংগৃহীত
আগামী জানুয়ারির অধিবেশনে জাতীয় সংসদে সংবিধান সংশোধন বিল উত্থাপন করা হবে বলে জানিয়েছেন এ সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রস্তাবনায় পরিবর্তন থাকায় সংশোধনী বিল পাসের পর রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোট আয়োজন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিক সংগঠনের নেতাদের কাছ থেকে সংবিধান সংশোধন বিষয়ে মতামত নেয় বিশেষ কমিটি। সেখানে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলকেও আলোচনায় অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে। বিভেদ নয়, জাতীয় ঐক্যের ভিত্তিতেই সংবিধান সংশোধনের কাজ এগিয়ে নেওয়া হবে।’


তিনি জানান, সংবিধানে মৌলিক পরিবর্তন আনা হলে গণভোটের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সংশোধনী প্রক্রিয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়ার কথাও জানিয়েছে কমিটি।

এর আগে গত ১৩ জুলাই সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের ‘সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি’ গঠন করা হয়। কমিটিতে বিরোধী দলের জন্য পাঁচটি সদস্যপদ রাখা হলেও তারা প্রতিনিধি দেয়নি এবং কমিটিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানায়।

সরকারের পক্ষ থেকে বিরোধী দলকে সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানানো হলেও এ বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   জানুয়ারি  সংসদ  সংবিধান সংশোধন বিল  গণভোট 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: