ইয়াবাসহ গ্রেফতার বিএনপি নেতা, কয়েক ঘণ্টায় পদ থেকে অব্যাহতি

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের উলিপুরে ৭৪ পিস ইয়াবাসহ বিএনপি নেতা মো. আফজাল হোসেনকে (৪২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারের কয়েক ঘণ্টার

2026-09-28T12:28:02+00:00
2026-09-28T12:28:33+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ইয়াবাসহ গ্রেফতার বিএনপি নেতা, কয়েক ঘণ্টায় পদ থেকে অব্যাহতি
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৮ পিএম  আপডেট: ২৮.০৯.২০২৬ ১২:২৮ পিএম
ইয়াবাসহ গ্রেফতার বিএনপি নেতা। ছবি : সময়ের আলো
কুড়িগ্রামের উলিপুরে ৭৪ পিস ইয়াবাসহ বিএনপি নেতা মো. আফজাল হোসেনকে (৪২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই তাকে দলীয় পদসহ সংগঠনের সব কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর এলাকায় আফজাল হোসেনের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি হাতিয়া ইউনিয়ন বিএনপির চার নম্বর যুগ্ম আহ্বায়ক।

কুড়িগ্রাম জেলা ডিবির ওসি মো. রেজাউল করিম বলেন, মাদকবিরোধী অভিযানে ৭৪ পিস ইয়াবাসহ আফজাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।

এদিকে রোববার রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী ও সদস্যসচিব হায়দার আলী মিঞা স্বাক্ষরিত চিঠিতে আফজাল হোসেনকে সাময়িক অব্যাহতির কথা জানানো হয়।


চিঠিতে বলা হয়, মাদকসংক্রান্ত অভিযোগে গ্রেফতারের বিষয়টি দলের নীতি, আদর্শ, শৃঙ্খলা ও ভাবমূর্তির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এ কারণে তাকে দলীয় পদসহ সংগঠনের সব কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

হাতিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ বাতেন বলেন, এ ধরনের কর্মকাণ্ড দলের জন্য খুবই ক্ষতিকর।

উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্মে জড়িত হলে তাকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় আরও কেউ সম্পৃক্ত থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ইয়াবা  গ্রেফতার  বিএনপি নেতা  পদ থেকে অব্যাহতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: