শেখ হাসিনার জন্মদিনের কর্মসূচি, চট্টগ্রামে ছাত্রলীগের ৭ কর্মী গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল, খাবার বিতরণ ও কেক কাটার কর্মসূচি পালনের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মীকে গ্রেফতার

2026-09-28T13:02:42+00:00
2026-09-28T13:02:42+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শেখ হাসিনার জন্মদিনের কর্মসূচি, চট্টগ্রামে ছাত্রলীগের ৭ কর্মী গ্রেফতার
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:০২ পিএম 
চট্টগ্রামে ছাত্রলীগের ৭ কর্মী গ্রেফতার। ছবি : সংগৃহীত
চট্টগ্রামে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল, খাবার বিতরণ ও কেক কাটার কর্মসূচি পালনের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে তিনজন নারী রয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন, আসিফ মাহমুদ, সুফিয়া বেগম, শারমিন আক্তার, মোহাম্মদ সানি, হাবিবুর রহমান, শারমিন বেগম ও নুরুল হাকিম।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল, দুস্থদের মধ্যে খাবার বিতরণ ও কেক কাটার আয়োজন করেন। প্রথমে নগরের পাঁচলাইশ এলাকায় কেক কাটেন তারা। পরে বায়েজিদের শীতল ঝরনা এলাকার একটি বয়স্ক আশ্রয়কেন্দ্রে খাবার বিতরণ করেন।


খাবার বিতরণ শেষে আশ্রয়কেন্দ্র থেকে বের হওয়ার পর তাদের গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি পালনের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। ওই মামলায় সাতজনকে গ্রেফতার দেখানো হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   শেখ হাসিনা  জন্মদিন  কর্মসূচি  চট্টগ্রাম  ছাত্রলীগ  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: