রাষ্ট্রদ্রোহ মামলায় আবারো রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল

আদালত প্রতিবেদক

আইন-আদালত

রাষ্ট্রদ্রোহ মামলায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আবারো দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।সোমবার (২৮

2026-09-28T16:47:08+00:00
2026-09-28T16:47:42+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
রাষ্ট্রদ্রোহ মামলায় আবারো রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৭ পিএম  আপডেট: ২৮.০৯.২০২৬ ৪:৪৭ পিএম
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে আবারো দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ছবি : সংগৃহীত
রাষ্ট্রদ্রোহ মামলায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আবারো দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) আগের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির গোয়েন্দা বিভাগের গুলশান জোনাল টিমের পরিদর্শক মো. জেহাদ হোসেন তাকে আরও তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে রাকিবুল গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার দেওয়া চার মিনিট ২৯ সেকেন্ডের একটি অডিও সম্প্রচার ডিভিডিতে ধারণ করে জব্দ করা হয়েছে। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে নমুনা কণ্ঠস্বরের সঙ্গে ওই অডিওর কণ্ঠস্বর তুলনা করতে তাকে আবারও পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।


তবে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ২৪ সেপ্টেম্বর রাতে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে মামলাটির তদন্তভার ডিএমপির গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, ফেসবুকে এক অজ্ঞাতনামা ব্যক্তির সঙ্গে কথোপকথনের অডিও ক্লিপে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক ও উসকানিমূলক মন্তব্য করার অভিযোগ রয়েছে রাকিবুলের বিরুদ্ধে। অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এর পর তাকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে অব্যাহতি দিয়ে ডিএমপি সদর দফতরে সংযুক্ত করা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়।


সময়ের আলো/এমকে
  বিষয়:   রাষ্ট্রদ্রোহ  মামলা  রিমান্ড  ক্যান্টনমেন্ট  থানা  ওসি রাকিবুল 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: