বরিশালে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহত

উজিরপুর ও বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা সবাই বন্ধু ছিলেন।সোমবার (২৮

2026-09-28T20:19:05+00:00
2026-09-28T20:37:18+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বরিশালে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহত
উজিরপুর ও বরিশাল ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৯ পিএম  আপডেট: ২৮.০৯.২০২৬ ৮:৩৭ পিএম
দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল। ছবি : সময়ের আলো
বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা সবাই বন্ধু ছিলেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উজিরপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়াডের আটিপাড়া গ্রামের তাওহীদ ইসলাম (১৩) ও সৌরভ ঢালী (১৪) এবং ৭নং পাশ্ববর্তী ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিন (১৪)।

স্থানীয়রা জানান, নিহত তিনজনেই আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন এবং পরস্পরের বন্ধু ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী সেলিম সরদার জানান, ঢাকা থেকে বরিশালগামী মোটরসাইকেলটির সঙ্গে ঢাকাগামী সুরভী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি বাসের ধাক্কায় ছিটকে পড়ে এবং বাসটি ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে গিয়ে থামে। পরে বাসের চালক ও হেলপার পালিয়ে যান বলে তিনি জানান। 

দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে উজিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানজট নিরসন করে যান চলাচল স্বাভাবিক করে।


উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। দুর্ঘটনার কারণ ও বাসটির চালক-হেলপারের বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।   

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ ও বাসটির চালক-হেলপারের বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   বরিশাল  সড়ক দুর্ঘটনা  তিন বন্ধু  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: