লং ড্রাইভে নাবিলা

ক্রীড়া প্রতিবেদক

আনন্দ সময়

গাড়ির ছুটে চলার সঙ্গে চলবে তারকাদের গল্প, স্মৃতি আর জীবনের নানা অজানা অধ্যায়। এমনই ভিন্নধর্মী আয়োজন নিয়ে হাজির হয়েছেন অভিনেত্রী

2026-09-29T05:52:34+00:00
2026-09-29T05:52:34+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
লং ড্রাইভে নাবিলা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫২ এএম 
ছবি : সংগৃহীত
গাড়ির ছুটে চলার সঙ্গে চলবে তারকাদের গল্প, স্মৃতি আর জীবনের নানা অজানা অধ্যায়। এমনই ভিন্নধর্মী আয়োজন নিয়ে হাজির হয়েছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তার সঞ্চালনায় শুরু হয়েছে নতুন কার-কাস্ট শো ‘লং ড্রাইভ’। প্রতিটি পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের জনপ্রিয় একজন তারকা।

সম্প্রতি কনটেন্ট স্পেসের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে অনুষ্ঠানটির প্রথম পর্ব। অতিথি ছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। প্রায় এক ঘণ্টার এই অনুষ্ঠানে ক্যারিয়ারের শুরুর দিকের বিভিন্ন অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।

কথা বলেছেন নিজের প্রথম কেনা গাড়ি, বর্তমান গাড়ির অভিজ্ঞতাসহ নানা কথা। অনুষ্ঠানের আগামী পর্বগুলোতে নাবিলার অতিথি থাকবেন তানজিন তিশা, ইরফান সাজ্জাদ, কেয়া পায়েলসহ বিনোদন অঙ্গনের পরিচিত মুখরা। লং ড্রাইভের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে আছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশতি আহমেদ।

সঞ্জয় সমদ্দার জানান, লং ড্রাইভ অনুষ্ঠানে গাড়ির ভেতর খোলামেলা আড্ডায় উঠে আসবে তারকাদের সাফল্যের গল্প, প্রথম গাড়ি কেনার অনুভূতি, গাড়ি নিয়ে নানা স্মৃতি। কয়েকটি পর্বে তারকাদের ফ্যান মোমেন্টের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশু ও সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াসও রাখা হয়েছে।

সময়ের আলো/প্রিন্ট/টিকে
  বিষয়:   লং ড্রাইভে নাবিলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: