মাছের জালে ধরা পড়ল ১২ ফুটের অজগর

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দা নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে আটকা পড়েছে বিশাল একটি বার্মিজ অজগর। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালেউপজেলার বাংলাবান্ধা

2026-09-29T16:14:16+00:00
2026-09-29T16:14:16+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মাছের জালে ধরা পড়ল ১২ ফুটের অজগর
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৪ পিএম 
উদ্ধার অজগরটির ওজন আনুমানিক ১৩ থেকে ১৫ কেজি। ছবি : সময়ের আলো
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দা নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে আটকা পড়েছে বিশাল একটি বার্মিজ অজগর। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে
উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা গ্রাম সংলগ্ন নদী থেকে সাপটি উদ্ধার করা হয়। উদ্ধার অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ থেকে ১২ ফুট এবং ওজন আনুমানিক ১৩ থেকে ১৫ কেজি।

স্থানীয় সূত্র ও বন বিভাগ জানায়, সকালে মহানন্দা নদীতে কয়েকজন জেলে মাছ ধরছিলেন। জাল টেনে তোলার সময় তারা ভারি কিছু অনুভব করেন এবং কাছে গিয়ে দেখেন একটি বড় অজগর জালের সুতার সাথে প্যাঁচিয়ে আছে। এসময় আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভিড় জমান। পরে গ্রামবাসীরা কৌশলে সাপটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে রাখেন এবং তেঁতুলিয়া বন বিভাগকে খবর দেন।

স্থানীয় বাসিন্দা মনির জানান, মাছ ধরার জালে সাপটি আটকা পড়লে আমরা প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম। পরে সবাই মিলে এটিকে উদ্ধার করে বন বিভাগকে জানাই। তারা এসে সাপটিকে নিয়ে গেছে।

তেঁতুলিয়া বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (বিট কর্মকর্তা) মো. নুরুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে উদ্ধার করি। বর্তমানে সাপটিকে আমাদের দপ্তরে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এটি শারীরিকভাবে সুস্থ আছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে অজগরটিকে সুবিধাজনক কোনো বনে অবমুক্ত করা হবে।


উল্লেখ্য, গত দুই থেকে তিন বছরের ব্যবধানে পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ৫-৬ বার বার্মিজ অজগরের দেখা মিলেছে। বন বিভাগের তথ্যমতে, স্থানীয়দের সহযোগিতায় এ পর্যন্ত পাঁচটি অজগর অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। ধারণা করা হচ্ছে, ভারত থেকে বয়ে আসা মহানন্দা নদীর পানির স্রোতে বা সীমান্তবর্তী জঙ্গল থেকে লোকালয়ে এসব অজগর মাঝেমধ্যেই চলে আসছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   বাংলাবান্ধা  মাছ জাল  অজগর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: