উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, আটক ১

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে অভিযান চালিয়ে টেকনাফ থেকে অপহৃত হওয়া মো. জসিম (১৫) নামের কিশোরকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স

2026-09-29T19:12:05+00:00
2026-09-29T19:12:59+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, আটক ১
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১২ পিএম  আপডেট: ২৯.০৯.২০২৬ ৭:১২ পিএম
সংগৃহীত ছবি
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে অভিযান চালিয়ে টেকনাফ থেকে অপহৃত হওয়া মো. জসিম (১৫) নামের কিশোরকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে জামাল হোসেন (৩১) নামে অপহরণকারীকে গ্রেফতার করা হয়। এসময় অপহরণের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজংপাড়া রাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জামাল হোসেন টেকনাফ থানার হাতিয়ার ঘোনা এলাকার বশির আহমদের ছেলে। 

এসআরবি-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগে জানা যায়, জসিম গত ২৫ সেপ্টেম্বর রাত ১০টায় বাসা থেকে বের হয়ে দক্ষিণ লেঙ্গুর বিল এলাকায় নিখোঁজ হয়।

গত ২৭ সেপ্টেম্বর অজ্ঞাতনামা মোবাইল নম্বর হতে ভুক্তভোগীর বাবা সৈয়দ আহম্মদের ব্যবহৃত মোবাইলের ইমোতে ফোন দিয়ে ছেলের মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে অপহরণকারীরা ভুক্তভোগীকে মেরে ফেলার হুমকি দেয়। এই পরিপ্রেক্ষিতে গত ২৮ সেপ্টেম্বর টেকনাফ থানায় একটি নিখোঁজ জিডি করা হয়।  


এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার ভোর আনুমানিক ৪টার দিকে এসআরবি-১৫, সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভুক্তভোগী জসিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। এসময় অপহরণকারী চক্রের সদস্য অভিযুক্ত জামাল হোসেনকে গ্রেফতার কর হয়।
অভিযানে গ্রেফতারকৃত আসামি জামাল হোসেন টেকনাফ থানার হাতিয়ার ঘোনা এলাকার বশির আহমদের ছেলে। অভিযানকালে আসামির কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতার আসামি এবং উদ্ধার ভুক্তভোগীকে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   উখিয়া  অপহৃত কিশোর  উদ্ধার  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: