ক্যান্সারে আক্রান্ত মাকে বাঁচাতে রাবি ছাত্রীর আকুতি

রাবি প্রতিনিধি

শিক্ষা

মায়ের জরায়ুমুখ ক্যান্সারের চিকিৎসার খরচ জোগাতে সহযোগিতার আবেদন জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের মাস্টার্সের ছাত্রী তামান্না ইয়াসমিন।

2026-09-29T22:32:47+00:00
2026-09-29T22:32:47+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
ক্যান্সারে আক্রান্ত মাকে বাঁচাতে রাবি ছাত্রীর আকুতি
রাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩২ পিএম 
ছবি : সংগৃহীত
মায়ের জরায়ুমুখ ক্যান্সারের চিকিৎসার খরচ জোগাতে সহযোগিতার আবেদন জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের মাস্টার্সের ছাত্রী তামান্না ইয়াসমিন। চিকিৎসকদের হিসাব অনুযায়ী, মায়ের সম্পূর্ণ চিকিৎসায় প্রায় ৫ লাখ টাকা প্রয়োজন। পরিবারের সীমিত আর্থিক সামর্থ্যে এ অর্থ জোগাড় করা কঠিন হয়ে পড়েছে।

তামান্না জানান, গত ৮ সেপ্টেম্বর তার মায়ের জরায়ুমুখ ক্যান্সার শনাক্ত হয়। বর্তমানে তিনি ক্যান্সারের তৃতীয় বা স্টেজ-৩ পর্যায়ে রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, নিয়মিত কেমোথেরাপির পাশাপাশি পরবর্তী সময়ে কেমোথেরাপি ও রেডিয়েশন থেরাপি একসঙ্গে চালিয়ে যেতে হবে।

গত ১৯ সেপ্টেম্বর রাজশাহীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে তার মায়ের প্রথম কেমোথেরাপি দেওয়া হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, প্রতি ২১ দিন পরপর কেমোথেরাপি দিতে হবে। পরবর্তী সময়ে কেমোথেরাপির সঙ্গে রেডিয়েশন থেরাপিও চালিয়ে যেতে হবে।

তামান্না বলেন, তার বাবা অবসরপ্রাপ্ত সাধারণ কর্মচারী। বর্তমানে তিনিও স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ। ফলে পরিবারের সীমিত আয় দিয়ে মায়ের দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।


মায়ের চিকিৎসা যেন অর্থের অভাবে বন্ধ হয়ে না যায়, সে জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন তামান্না। পাশাপাশি মায়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি।

তামান্না বলেন, ‘মায়ের চিকিৎসা যেন অর্থের অভাবে বন্ধ হয়ে না যায়, সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’ কেউ আর্থিকভাবে সহযোগিতা করতে না পারলেও তার আবেদনটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

সহযোগিতা পাঠানোর মাধ্যম

বিকাশ (পার্সোনাল) : 01999666617
রকেট (পার্সোনাল) : 015160866610

ব্যাংক হিসাব

অ্যাকাউন্টের নাম : TAMANNA YESMIN
অ্যাকাউন্ট নম্বর : 20501136700382604
ব্যাংক : ইসলামী ব্যাংক লিমিটেড
শাখা : আলুপট্টি, রাজশাহী

যোগাযোগ: 01516086661

এ ছাড়া নিজের তৈরি কিছু শিল্পকর্ম বিক্রি করে সেই অর্থ মায়ের চিকিৎসায় ব্যয় করতে চান তামান্না। তার শিল্পকর্ম কিনে চিকিৎসায় সহযোগিতা করতে আগ্রহীরা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ক্যান্সার  মা  ছাত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: