শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি

সারাদেশ

যশোরের শার্শায় অভিযান চালিয়ে ২৬টি স্বর্ণের বারসহ রিপন (৪১) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ডের (বিজিবি)সদস্যরা। এসময় পাচারকারীর ব্যবহার

2026-09-30T08:59:08+00:00
2026-09-30T08:59:08+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৯ এএম 
শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১
যশোরের শার্শায় অভিযান চালিয়ে ২৬টি স্বর্ণের বারসহ রিপন (৪১) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ডের (বিজিবি)সদস্যরা। এসময় পাচারকারীর ব্যবহার করা ২টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন ও একটি স্মার্ট ফোন জব্দ করা হয়। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বাগআঁচড়ার একটি মার্কেটের ভেতর থেকে এ স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক রিপন শার্শা থানার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান সন্ধ্যায় প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। 


বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে চোরাচালান ও মাদক রোধে বিজিবির নিয়মিত নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে রুদ্রপুর বিওপির একটি দল সীমান্তের বাগআঁচড়া এলাকায় অভিযান চালিয়ে রিপনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৬ পিস স্বর্ণের বার, ২টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন এবং ১টি স্মার্ট ঘড়ি উদ্ধার করা হয়।

​জব্দকৃত মালামাল ও তার আনুমানিক মূল্য ​৭ কোটি ৬৭ লাক ৫৫ হাজার ৬৯০ টাকা।

২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, আটক স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারি অফিসে জমা দেওয়া এবং মোটরসাইকেল, মোবাইল ও ঘড়িসহ আসামিকে শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের অর্থনীতি রক্ষা এবং সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও মাদক পাচার বন্ধে বিজিবির এই কঠোর অভিযান ও শূন্য সহনশীলতা জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: