প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে কটূক্তি, শিক্ষক আটক

কুষ্টিয়া প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে স্কুলশিক্ষককে আটক করেছে

2026-09-30T20:21:28+00:00
2026-09-30T20:22:13+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে কটূক্তি, শিক্ষক আটক
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২১ পিএম  আপডেট: ৩০.০৯.২০২৬ ৮:২২ পিএম
আটক শিক্ষক গোলাম কিবরিয়া লালন। ছবি : সংগৃহীত
কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়। গোলাম কিবরিয়া লালন প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।

বিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার বেলা ৩টার দিকে বিদ্যালয়ের দশম শ্রেণির বাংলা ক্লাস নিচ্ছিলেন শিক্ষক লালন। এ সময় সম্প্রতি জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বাংলা ভাষণের প্রসঙ্গ ওঠে। পরে প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে ওই শিক্ষক মন্তব্য করেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, একপর্যায়ে প্রধানমন্ত্রীকে নাম উল্লেখ করে তাদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন শিক্ষক লালন। এ ঘটনায় শ্রেণিকক্ষে অসন্তোষ সৃষ্টি হয়। ক্লাস শেষে শিক্ষার্থীরা বিষয়টি বাড়িতে জানালে তা অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে।

বুধবার সকালে কয়েকজন অভিভাবক ও স্থানীয় বাসিন্দা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

তবে প্রধানমন্ত্রীর প্রতি কটূক্তির অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক গোলাম কিবরিয়া লালন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল জানান, মঙ্গলবার রাতে তিনি বিষয়টি জানতে পারেন। বুধবার সকালে বিদ্যালয়ের সাবেক সভাপতিসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে শিক্ষক লালনকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।


প্রধান শিক্ষক বলেন, জিজ্ঞাসাবাদে শিক্ষক লালন কটূক্তির অভিযোগ অস্বীকার করেছেন। তবে প্রধানমন্ত্রীর দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে তার বাংলা ভাষার উচ্চারণ কিছুটা অস্পষ্ট হয়েছে—এমন মন্তব্য তিনি করেছেন বলে জানান প্রধান শিক্ষক।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং বিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত করার অভিযোগে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   প্রধানমন্ত্রী  বাংলা উচ্চারণ  কটূক্তি  শিক্ষক আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: