যৌতুকের দাবিতে দাহ্য পদার্থ নিক্ষেপ, হাসপাতালে ভর্তি গৃহবধূ

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটে যৌতুকের দাবিতে সাবেকুন নাহার (২৫) নামে গৃহবধূর গায়ে গরম পানি বা দাহ্য পদার্থ নিক্ষেপ করার অভিযোগ উঠেছে স্বামী ও

2026-09-30T21:14:04+00:00
2026-09-30T21:14:04+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
যৌতুকের দাবিতে দাহ্য পদার্থ নিক্ষেপ, হাসপাতালে ভর্তি গৃহবধূ
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম 
গৃহবধূ গুরুতর দগ্ধ অবস্থায় পাঁচদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। ছবি : সময়ের আলো
জয়পুরহাটে যৌতুকের দাবিতে সাবেকুন নাহার (২৫) নামে গৃহবধূর গায়ে গরম পানি বা দাহ্য পদার্থ নিক্ষেপ করার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, ওই গৃহবধূ গুরুতর দগ্ধ অবস্থায় পাঁচদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। 

হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ সাবেকুন নাহার জানান, তিনি জয়পুরহাট সদর উপজেলার কাদোয়া কয়রাপাড়া গ্রামের মোশাররফ হোসেনের মেয়ে। প্রায় ২ বছর আগে পাঁচবিবি উপজেলার খাসবাট্টা তৈফিকপাড়া গ্রামের আলেফ উদ্দীনের ছেলে সাজু মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। তাদের সাড়ে ৩ মাস বয়সী একটি শিশু সন্তান রয়েছে। বিয়ের সময় তার পরিবার আড়াই লাখ টাকা যৌতুক দিলেও সম্প্রতি সাজু আরও টাকার দাবি করে আসছিল। বাবা গরিব হওয়ায় টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় রাতে তার গায়ে গরম পানি বা ক্ষতিকর কোনো দাহ্য পদার্থ ছিটিয়ে দেওয়া হয়।

ভুক্তভোগীর বাবা মোশাররফ হোসেন জানান, গত ২৫ সেপ্টেম্বর কথা কাটাকাটির এক পর্যায়ে সাবেকুনের স্বামী ও শ্বশুর তার গায়ে দাহ্য পদার্থ বা গরম পানি নিক্ষেপ করে। তার আর্তচিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। মেয়ের অবস্থা কিছুটা উন্নত হলে তিনি থানায় মামলা দায়ের করবেন বলে জানান।


হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মুর্শিদা পারভীন জলি জানান, রোগী দাহ্য বা প্রদাহকারী পদার্থে দগ্ধ হয়েছেন। গরম পানি নাকি এসিড ছোঁড়া হয়েছে তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। বর্তমানে তার চিকিৎসা অব্যাহত রয়েছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী ও শ্বশুর পলাতক রয়েছে। তবে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করেছেন।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানান, ঘটনার পর এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ বা মামলা পেলে পুলিশ দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   যৌতুকের দাবি  দাহ্য পদার্থ  নিক্ষেপ  গৃহবধূ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: