৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা নভেম্বরে, কেন্দ্র ঢাকা

সময়ের আলো ডেস্ক

চাকরি

৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। এ বিশেষ বিসিএসে ২০০ নম্বরের লিখিত ও ১০০

2026-09-30T21:54:28+00:00
2026-09-30T21:54:28+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
চাকরি
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা নভেম্বরে, কেন্দ্র ঢাকা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৪ পিএম 
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। সংগৃহীত ছবি
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। এ বিশেষ বিসিএসে ২০০ নম্বরের লিখিত ও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় মোট ২০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে। তবে ভুল উত্তরের ক্ষেত্রে প্রতিটি প্রশ্নের জন্য শূন্য দশমিক ৫০ নম্বর কাটা হবে। বিশেষ বিসিএস হওয়ায় লিখিত পরীক্ষা শুধু ঢাকায় অনুষ্ঠিত হবে। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ২০২৬ সালের নভেম্বর মাসে হতে পারে। পরীক্ষার নির্দিষ্ট তারিখ ও সময় পরে পিএসসির ওয়েবসাইট ও সংবাদমাধ্যমের মাধ্যমে জানানো হবে।

লিখিত পরীক্ষায় বাংলায় ২০, ইংরেজিতে ২০, বাংলাদেশ বিষয়াবলিতে ২০, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০, মানসিক দক্ষতায় ১০ এবং গাণিতিক যুক্তিতে ১০ নম্বর থাকবে। সংশ্লিষ্ট ক্যাডার এবং প্রযোজ্য ক্ষেত্রে পদের সঙ্গে সম্পর্কিত বিষয়ে থাকবে ১০০ নম্বরের প্রশ্ন।


এর আগে ২৪ সেপ্টেম্বর ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিশেষ বিসিএসের মাধ্যমে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন বা মেডিকেল কর্মকর্তা এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ পাবেন।

পিএসসি সূত্র জানিয়েছে, চিকিৎসকদের এই বিশেষ বিসিএসের প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া দ্রুত শেষ করার পরিকল্পনা রয়েছে। প্রিলিমিনারি পরীক্ষা না থাকায় ২০০ নম্বরের এমসিকিউ ধরনের লিখিত এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

দ্রুত ফল প্রকাশের পর ৫ হাজার চিকিৎসককে দেশের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি হাসপাতালে পদায়নের লক্ষ্য রয়েছে পিএসসির।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   বিসিএস  নভেম্বর  ঢাকা 


Advertisement
Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: