গণধর্ষণের শিকার কিশোরী গৃহপরিচারিকা

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪ বছর বয়সি এক গৃহপরিচারিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে

2026-09-30T22:41:25+00:00
2026-09-30T22:42:41+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গণধর্ষণের শিকার কিশোরী গৃহপরিচারিকা
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪১ পিএম  আপডেট: ৩০.০৯.২০২৬ ১০:৪২ পিএম
ছবি : সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪ বছর বয়সি এক গৃহপরিচারিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে শ্রীমঙ্গল থানায় মামলা করার পর পুলিশ তিন আসামিকে গ্রেফতার করে। গ্রেফতররা হলো- দুলাল মিয়া (৩১), সোহেল (২৬) ও আল আমিন (২০)।

বুধবার ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীমঙ্গল থানায় মামলা করেন। শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে ওই কিশোরী গৃহপরিচারিকা কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে আসামিরা একটি সিএনজি অটোরিকশায় এসে তার পথরোধ করে জোরপূর্বক তুলে নিয়ে ইছবপুর এলাকায় একটি ভাড়া বাসায় আটকে রাখে। ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পরদিন ২৭ সেপ্টেম্বর সকাল ৭টা পর্যন্ত ওই বাসায় কিশোরীকে আটকে রেখে আসামিরা পর্যায়ক্রমে ধর্ষণ করে। 


পরে সকাল ৯টার দিকে তাকে শ্রীমঙ্গল রেলস্টেশনে ফেলে তারা পালিয়ে যায়। বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন ওই কিশোরী।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   গণধর্ষণ  কিশোরী  গৃহপরিচারিকা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: