ম্যাচের আগেরদিন হঠাৎ করেই পর্তুগালের জাতীয় দলের ক্যাম্প ছেড়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কোচের সংবাদ সম্মেলন এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনার পরই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। তবে কেন এমন সিদ্ধান্ত, তা এখনই প্রকাশ করেননি পর্তুগিজ তারকা।
উয়েফা নেশন্স লিগে বৃহস্পতিবার (১ অক্টোবর) ডেনমার্কের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। এর আগের দিন কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়ামে দলের অনুশীলনে রোনালদো ছিলেন না। পর্তুগিজ সংবাদমাধ্যম আ বোলা প্রকাশিত ভিডিওতে তাকে ফেডারেশনের গাড়িতে করে স্টেডিয়াম ছাড়তেও দেখা যায়।
এর আগে রোনালদোর অনুশীলন না করা এবং কোচের সঙ্গে তার সম্পর্কের অবনতি নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। সংবাদ সম্মেলনে কোচ জর্জে জেসুস অবশ্য দাবি করেন, ‘সে অনুশীলন করতে চায়নি, ঘটনা তা নয়। আজ সে অনুশীলন করবে।’
কোচ বলেন, ‘এটা চতুর্থ দিন, তাই সে অনুশীলন করবে। সে অনুশীলন করার বিষয় প্রত্যাখান করেনি। এটা অসম্ভব। আপনারা এটা বিশ্বাস করেন? ক্রিস এমন নয়।’
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো নিজেই ক্যাম্প ছাড়ার বিষয়টি নিশ্চিত করে লিখেন, ‘জাতীয় দলের কোচের সংবাদ সম্মেলনের এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা শেষে আমি জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিই।’
কারণ জানাতে গিয়ে তিনি বলেন, ‘যে জাতীয় দলের জন্য আমি সবসময় নিজেকে উজার করে দিয়েছি, সেই দল ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছি, তা সময় হলেই আমি পর্তুগালের সবাইকে জানাব।’
তিনি আরও বলেন, ‘এখন সময় পর্তুগাল ও আমার সব সতীর্থদের শুভকামনা জানানোর।’
সময়ের আলো/এমকে