বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ১৩ ওভার করা হয়েছে। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। নির্ধারিত ওভারে ব্যাট করতে নেমে ৪.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
এ রিপোর্টটি লেখা পর্যন্ত সাইফ হাসান ১৩ বলে ১২ রান করে অপরাজিত আছেন। তার ইনিংসে রয়েছে একটি চার ও একটি ছক্কা। তৌহিদ হৃদয় ৪ বলে ২ রান নিয়ে অপরাজিত আছেন।
বাংলাদেশের হয়ে পারভেজ হোসেন ইমন ৪ বলে ১ রান করে আরাফাত মিনহাসের বলে মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ৩ ওভার ২ বলে ২১ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।
পাকিস্তানের আরাফাত মিনহাস ২ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। সাইম আইয়ুব ১.৫ ওভারে ৩ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট। শেষ পর্যন্ত ৪.৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২৮ রান।
সময়ের আলো/কেএইচও