টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৪ স্পিনার

ক্রীড়া ডেস্ক

খেলা

এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই আইচি-নাগোয়ায় রোদ ঝলমলে

2026-10-01T07:39:46+00:00
2026-10-01T07:39:46+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
খেলা
এশিয়ান গেমস সেমিফাইনাল
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৪ স্পিনার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৭:৩৯ এএম 
পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই আইচি-নাগোয়ায় রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও আগের দিনগুলোর বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা ছিল। দুই দফা আম্পায়ারদের মাঠ পর্যবেক্ষণের পর বাংলাদেশ সময় সকাল ৬টা ৫৫ মিনিটে টস অনুষ্ঠিত হয়। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত জানান পাকিস্তানের অধিনায়ক শাহিবজাদা ফারহান।

ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ শুরুতে বিলম্ব হওয়ায় খেলার দৈর্ঘ্য কমিয়ে আনা হয়। যা ২০ ওভার থেকে কমিয়ে ১৩ ওভারে আনা হয়েছে।


এদিকে স্পিনবান্ধব উইকেটের কথা মাথায় রেখে চার স্পিনার নিয়ে শক্তিশালী বোলিং আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ। শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে রয়েছেন নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মেহেদী হাসান এবং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ  একাদশে ৪ স্পিনার এশিয়ান গেমস সেমিফাইনাল 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: