উখিয়া সীমান্তে ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ার হোয়াইক্যং সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে

2026-10-01T16:25:08+00:00
2026-10-01T16:25:08+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
সারাদেশ
উখিয়া সীমান্তে ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:২৫ পিএম 
উখিয়া সীমান্তে ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক। ছবি : সময়ের আলো
কক্সবাজারের উখিয়ার হোয়াইক্যং সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে হোয়াইক্যং অভিযান চালায়। আটক যুবক সৈয়দ কবির (২৫) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৪-এর ব্লক-৬ এলাকার নুরু বশরের ছেলে।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে সীমান্তবর্তী ওবিএম পোস্ট-১ সংলগ্ন সুইচগেটের কাছে নুর মোহাম্মদের মাছের ঘের এলাকায় বিজিবির বিশেষ টহল দল অভিযান চালায়।


এ সময় মিয়ানমার দিক থেকে এক ব্যক্তিকে হাতে ব্যাগ নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের তিন কার্টনে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান।

সময়ের আলো/জোই
  বিষয়:   সীমান্ত  ইয়াবা  রোহিঙ্গা যুবক  আটক  সময়ের আলো  উখিয়া  কক্সবাজার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: