আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ৯ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির তালেবান সরকার। বৃহস্পতিবার (১ অক্টোবর) কুনার ও হেলমান্দ

2026-10-01T19:23:25+00:00
2026-10-01T19:23:25+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৭:২৩ পিএম 
এক ব্যক্তি আফগানিস্তানের কুনার প্রদেশের শুলতানে বিমান হামলায় ক্ষতিগ্রস্ত নিজের বাড়ির ধ্বংসস্তূপ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধার করছেন। ছবি : রয়টার্স
পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ৯ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির তালেবান সরকার। বৃহস্পতিবার (১ অক্টোবর) কুনার ও হেলমান্দ প্রদেশে তিনটি বাড়িতে এসব হামলা চালানো হয়। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আহত হয়েছেন আরও ১১ জন।  

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান। তিনি হামলাকে ‘আগ্রাসন ও অপরাধ’ হিসেবে উল্লেখ করে বলেন, এটি স্বীকৃত সব নীতির লঙ্ঘন।

তবে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের’ ভিত্তিতে দুটি স্থানে সন্ত্রাসীদের আস্তানায় হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় দাবি করে, নিখুঁত হামলায় ২২ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। এসব আস্তানায় মজুত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়।    


জঙ্গিবাদ ইস্যুতে দীর্ঘদিন ধরেই পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে বিরোধ চলছে। ইসলামাবাদ অভিযোগ করে আসছে, কাবুল সীমান্ত পারের হামলা চালানো জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। তবে তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে বলছে, জঙ্গিবাদ পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।



সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   আফগানিস্তান  পাকিস্তান  বিমান  হামলা  নিহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: