সাতক্ষীরার পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরার কলারোয়ায় পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামে

2026-10-01T19:44:02+00:00
2026-10-01T19:44:02+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
সারাদেশ
সাতক্ষীরার পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৭:৪৪ পিএম 
প্রতীকী ছবি
সাতক্ষীরার কলারোয়ায় পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- সিংহলাল গ্রামের মুহাম্মদ ইকবাল হোসেনের মেয়ে জান্নাতুল (৩) ও ছেলে সানজাদুল (২)। তাদের বয়সের ব্যবধান মাত্র এক বছর।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের অগোচরে কোনো একসময় দুই শিশু পানিতে পড়ে যায়। পরে স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে পানিতে তাদের ভাসতে দেখে উদ্ধার করেন। দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।


কলারোয়া থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   সাতক্ষীরা  পানিতে ডুবে  দুই সহোদর  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: