দুই মাসের ব্যবধানে জাবিতে তিন প্রক্টর, নতুন প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হালিম

জাবি প্রতিনিধি

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাত্র দুই মাসের ব্যবধানে প্রক্টর পদে এসেছে তৃতীয়বারের মতো রদবদল। ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রক্টরের দায়িত্ব থেকে অধ্যাপক

2026-10-01T20:23:11+00:00
2026-10-01T20:23:11+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিক্ষা
দুই মাসের ব্যবধানে জাবিতে তিন প্রক্টর, নতুন প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হালিম
জাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম 
অধ্যাপক ড. মো. আব্দুল হালিম। ছবি : সময়ের আলো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাত্র দুই মাসের ব্যবধানে প্রক্টর পদে এসেছে তৃতীয়বারের মতো রদবদল। ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রক্টরের দায়িত্ব থেকে অধ্যাপক মো. জাকির হোসেন পদত্যাগ করায় বিশ্ববিদ্যালয়টির নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হালিম।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গণ-অভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ে নতুন প্রশাসন দায়িত্ব নিলে প্রথমে পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম রাশিদুল আলমকে প্রক্টর করা হয়। তবে সাবেক ছাত্রলীগ নেতা পিটুনিতে নিহতের ঘটনা এবং পরবর্তীতে জাকসু নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে বিতর্ক ও অসন্তোষের মুখে তিনি পদত্যাগ করেন।

এরপর গত ২৯ জুলাই দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু দায়িত্ব নেওয়ার দুই মাস পার হতেই তিনিও পদত্যাগপত্র জমা দেন। কর্তৃপক্ষের কাছে তার আবেদনের প্রেক্ষিতে পদত্যাগপত্র গ্রহণ করে তাকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


নতুন অফিস আদেশে বলা হয়েছে, অধ্যাপক মো. জাকির হোসেনের অব্যাহতির পর বিশ্ববিদ্যালয়ের নির্দেশক্রমে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হালিমকে ১ অক্টোবর ২০২৬ তারিখ অপরাহ্ণ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

বিশ্ববিদ্যালয়ে মাত্র দুই মাসের মাথায় পরপর তিন শিক্ষক প্রক্টর পদে দায়িত্ব পরিবর্তন হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মাঝে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   জাবি  প্রক্টর  অধ্যাপক ড. আব্দুল হালিম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: